বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন: মুকসুদপুরে মাদক ও জুয়াবিরোধী আলোচনা সভা
মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক, জুয়া ও সমাজবিরোধী বিভিন্ন অপকর্ম প্রতিরোধে এক সামাজিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা উপজেলার মোচনা ইউনিয়নে ইউনিয়ন পুলিশিং কমিউনিটি এবং স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক, জুয়া ও নানাবিধ সমাজবিরোধী কর্মকাণ্ড কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও পুরো সমাজের স্বাভাবিক শান্তি বিনষ্ট করে। এসব সামাজিক ব্যাধি নির্মূলে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল না থেকে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। বিশেষ করে কোমলমতি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল সম্পর্কে সচেতনার পাশাপাশি তাদের খেলাধুলা, শিক্ষা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রাখার ওপর জোর দেন বক্তারা।মুকসুদপুর নওহাটা এ.আর.এম. উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও বিশিষ্ট অর্থোপেডিক কনসালটেন্ট ডা. মোহাম্মদ আকরাম এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মোচনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাহিদুল সিকদার, মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদ সিকদার, মোচনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোশারেফ খান এবং ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হানিফ মোল্লা।এ ছাড়া সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন মোচনা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আহাদুজ্জামান শেখ, সাধারণ সম্পাদক বেলায়েত মোল্লা, মোচনা ইউনিয়ন যুবদলের সভাপতি বাদশা শেখ, মোচনা ইউনিয়ন বিএনপির সদস্য আহাদ মুন্সী, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইবনে মাসুদ রানা, মো. ইলিয়াচ মিয়াসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।[TECHTARANGA-POST:1047]সভা থেকে সর্বসম্মতিক্রমে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ জোরদার করার এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।