সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল শনাক্ত করা ও ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ি রোধ করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ সুবিধা চালু করছে ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান মেটা। ফেসবুক ভেরিফায়েড নামের এই নতুন সেবার মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরা কোনো অর্থ খরচ না করেই তাঁদের অ্যাকাউন্টের জন্য ভেরিফায়েড ব্যাজ পেয়ে যাবেন।
নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো আসল মানুষের প্রোফাইল এবং এআই দিয়ে তৈরি ভুয়া অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য সহজ করা।
এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি অত্যন্ত সহজ ও দ্রুতগতির।
তবে চাইলেই প্রতিটি ব্যবহারকারী এই সুবিধা পাবেন না।
প্রাথমিক ধাপে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় প্রদর্শিত হবে।
মেটা স্পষ্ট জানিয়েছে, এই বিনামূল্যে দেওয়া ব্যাজটি তাঁদের পূর্বের মেটা ভেরিফায়েড (Meta Verified) সেবার কোনো বিকল্প বা প্রতিস্থাপক নয়। মেটা ভেরিফায়েড হলো অর্থ দিয়ে সাবস্ক্রিপশনভিত্তিক কেনা একটি প্রিমিয়াম সেবা, যেখানে নীল ব্যাজের পাশাপাশি বাড়তি অ্যাকাউন্ট নিরাপত্তা, নকল রোধ ব্যবস্থা ও সরাসরি কাস্টমার সাপোর্ট দেওয়া হয়।
প্রথম পর্যায়ে নির্বাচিত কয়েকটি দেশে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য তা উন্মুক্ত করা হবে। মেটা আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের ফলে ফেসবুকে অনলাইন লেনদেন, বেচাকেনা ও পারস্পরিক যোগাযোগ আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন