মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সারাদেশ

পান চুরি করে হাটে বিক্রি ঘিরে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

ছবি: সংগৃহীত

রাতে ক্ষেত থেকে চুরি হওয়া পান পরদিন সকালে স্থানীয় হাটে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুই গ্রামের অধিবাসীদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামের পানের হাটে এ সহিংস ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে খলিসাকুণ্ডু গ্রামের সোহেল রানা (৩২), তৌহিদুল ইসলাম (৪৫), নাইন হোসেন (১৮), তুহিন আলী (১৯), আব্দুল লতিফ (৪৫), মাসুদ আলী (১৮) ও আব্দুর রশিদ (৪০) এবং ভবানীপুর গ্রামের হারুণ আলী (৪০), ছারুল ইসলাম (৫০) ও মানোয়ার হোসেনের নাম পাওয়া গেছে। আহতদের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভরতি করা হলেও আব্দুল লতিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে খলিসাকুণ্ডু গ্রামের কৃষক সোহেল রানা, শাহিদুল ইসলাম ও ফজলুর রহমানের বরজ থেকে প্রচুর পরিমাণ পান চুরি হয়ে যায়। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী কৃষকরা ভবানীপুর পানের হাটের ব্যবসায়ী হারুণ আলীর আড়তে গিয়ে চুরি যাওয়া পানগুলো শনাক্ত করেন। বিষয়টি নিয়ে জেরা করতেই ব্যবসায়ী ও ভুক্তভোগীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ভবানীপুরের ব্যবসায়ীদের একাংশ এবং খলিসাকুণ্ডু গ্রামের কৃষকদের সমর্থকরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। কৃষক সোহেল রানার দাবি, চুরির পান চিনে ফেলায় ব্যবসায়ী হারুণের লোকজন তাঁদের ওপর পরিকল্পিত হামলা চালায়। অপরদিকে আড়তদার হারুণ আলী অভিযোগ অস্বীকার করে জানান, অগণিত চাষি পান বিক্রি করায় সুনির্দিষ্টভাবে চুরির পান চেনা অসম্ভব এবং খলিসাকুণ্ডুর লোকজনই আগে এসে আড়তে হামলা চালিয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মানোয়ার হোসেনের দাবি, খলিসাকুণ্ডু গ্রামের সাবেক ইউপি সদস্য ওহিদুল ইসলামের নির্দেশে তাঁদের ওপর আক্রমণ হয়েছে। তবে সাবেক ইউপি সদস্য ওহিদুল পাল্টা অভিযোগে জানান, চুরি হওয়া পান হাতেনাতে ধরে ফেলায় ব্যবসায়ীরাই উল্টো তাঁদের মারধর করেছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনার বিষয়ে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ মেলেনি, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : ঝিনাইদহ সংঘর্ষ আহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পান চুরি করে হাটে বিক্রি ঘিরে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো