তথ্যপ্রযুক্তিতে অগ্রসর স্থানীয় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিতে আধুনিক দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলতে ফরিদপুরে বিশেষ ল্যাপটপ ও প্রশিক্ষণ উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ফরিদপুর শাখার যৌথ আয়োজনে ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে এসব শিক্ষাসামগ্রী ও উপকরণ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক এ.এস.এম. মঈনুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ফরিদপুর শাখার কো-অর্ডিনেটর মো. সোহান।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক এ.এস.এম. মঈনুল আহসান বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর প্রযুক্তিনির্ভর আধুনিক প্রশিক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় দেশের তরুণদের এআই প্রযুক্তিতে পারদর্শী করে তুলতে এ ধরনের ফ্ল্যাগশিপ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় যুবসমাজ শুধু ফ্রিল্যান্সিং কিংবা বৈশ্বিক আইটি বাজারে নিজেদের অবস্থান তৈরি করবে না, বরং দেশে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও প্রথম ব্যাচে অন্তর্ভুক্ত তথ্যপ্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, প্রথম ব্যাচের মতো ধারাবাহিকভাবে আরও তরুণদের এই যুগোপযোগী প্রকল্পের আওতায় এনে প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা প্রদান করা হবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন