মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

নারীদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি

কাশিয়ানী উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক হলেন ইরিন জামান ইরা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইরিন জামান ইরা। গতকাল ৫ এপ্রিল (রবিবার) কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির গুরুত্বপূর্ণ এই পদের নাম ঘোষণা করা হয়।

নবনিযুক্ত যুগ্ম সম্পাদক ইরিন জামান ইরা কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামের মোহাম্মদ আম্মার মিয়া (অসীম)-এর সহধর্মিণী।

দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইরিন জামান ইরা বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন মহিলা দল। প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণমূলক নানা ধরনের কাজ করছে এই সংগঠন। আমি সকলের সহযোগিতা নিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বকে শক্তিশালী করা এবং উপজেলা মহিলা দলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নই আমার প্রধান লক্ষ্য। নারীদের কল্যাণ, সাংস্কৃতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই হবে আমার অগ্রাধিকার। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও নারীবান্ধব করতে আমি নতুন কিছু উদ্যোগ গ্রহণ করতে চাই।

এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, কাশিয়ানী উপজেলা মহিলা দল দীর্ঘদিন ধরে নারীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবনির্বাচিত এই নেত্রীর হাত ধরে সংগঠনটি আরও শক্তিশালী ও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে স্থানীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।

বিষয় : দৈনিক নতুন আলো কাশিয়ানী সেলিমুজ্জামান সেলিম মহিলা দল ইরিন জামান ইরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কাশিয়ানী উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক হলেন ইরিন জামান ইরা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইরিন জামান ইরা। গতকাল ৫ এপ্রিল (রবিবার) কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির গুরুত্বপূর্ণ এই পদের নাম ঘোষণা করা হয়।

নবনিযুক্ত যুগ্ম সম্পাদক ইরিন জামান ইরা কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামের মোহাম্মদ আম্মার মিয়া (অসীম)-এর সহধর্মিণী।

দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইরিন জামান ইরা বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন মহিলা দল। প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণমূলক নানা ধরনের কাজ করছে এই সংগঠন। আমি সকলের সহযোগিতা নিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বকে শক্তিশালী করা এবং উপজেলা মহিলা দলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নই আমার প্রধান লক্ষ্য। নারীদের কল্যাণ, সাংস্কৃতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই হবে আমার অগ্রাধিকার। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও নারীবান্ধব করতে আমি নতুন কিছু উদ্যোগ গ্রহণ করতে চাই।

এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, কাশিয়ানী উপজেলা মহিলা দল দীর্ঘদিন ধরে নারীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবনির্বাচিত এই নেত্রীর হাত ধরে সংগঠনটি আরও শক্তিশালী ও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে স্থানীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো