বসন্তের আগমনী বার্তা নিয়ে বাজারে আসা সজনে ডাঁটা এখন গ্রীষ্মের তীব্র গরমেও রাজত্ব করছে। মাছের ঝোল হোক কিংবা সরিষা দিয়ে চচ্চড়ি—বাঙালির পাতে সজনে ডাঁটার কদর সবসময়ই আলাদা। তবে এটি কেবল রসনাবিলাসই নয়, পুষ্টিবিদদের মতে, গরমের এই সময়ে শরীরকে সুস্থ রাখতে সজনে ডাঁটা একটি অপরিহার্য সবজি।কেন খাবেন সজনে ডাঁটা?সজনে ডাঁটা পুষ্টির ভাণ্ডার। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ক্যালশিয়াম, কার্বোহাইড্রেট, কপার ও ফসফরাসের মতো প্রয়োজনীয় উপাদান। বসন্ত ও গ্রীষ্মের এই সন্ধিক্ষণে সংক্রমণজনিত নানা রোগ থেকে বাঁচতে প্রতিদিনের খাদ্যতালিকায় সজনে ডাঁটা রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।গরমের তীব্রতায় সজনে ডাঁটার উপকারিতা:পানিশূন্যতার ঝুঁকি কমায়: সজনে ডাঁটায় পানির পরিমাণ অনেক বেশি। তীব্র গরমে শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যায়, ফলে শরীরে পানিশূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত সজনে ডাঁটা খেলে শরীরে পানির ঘাটতি পূরণ হয় এবং শরীর ভেতর থেকে ঠান্ডা থাকে।রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: গরমে পেট খারাপ, গ্যাস বা অ্যাসিডিটির মতো সমস্যা প্রায়ই দেখা দেয়। এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও এই সময়ে কিছুটা কমে যায়। সজনে ডাঁটায় থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন জীবাণুর সঙ্গে লড়াই করতে শক্তি জোগায়।হজমের সমস্যা দূর করে: গরমে হজমপ্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়। বাইরের খাবার এড়িয়ে ঘরে তৈরি খাবারের সাথে নিয়মিত সজনে ডাঁটা রাখলে পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এটি হজমশক্তি বাড়াতে এবং পেট পরিষ্কার রাখতে ম্যাজিকের মতো কাজ করে।সুস্বাদু ও সহজলভ্য এই সবজিটি নিয়মিত খেলে কেবল স্বাদ নয়, গরমের অস্বস্তি কাটিয়ে পাওয়া যাবে সুস্থ জীবনের নিশ্চয়তা। তাই আজই আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন সজনে ডাঁটা।