বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইরিন জামান ইরা। গতকাল ৫ এপ্রিল (রবিবার) কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির গুরুত্বপূর্ণ এই পদের নাম ঘোষণা করা হয়।নবনিযুক্ত যুগ্ম সম্পাদক ইরিন জামান ইরা কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামের মোহাম্মদ আম্মার মিয়া (অসীম)-এর সহধর্মিণী।দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইরিন জামান ইরা বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন মহিলা দল। প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণমূলক নানা ধরনের কাজ করছে এই সংগঠন। আমি সকলের সহযোগিতা নিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই।তিনি আরও বলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বকে শক্তিশালী করা এবং উপজেলা মহিলা দলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নই আমার প্রধান লক্ষ্য। নারীদের কল্যাণ, সাংস্কৃতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই হবে আমার অগ্রাধিকার। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও নারীবান্ধব করতে আমি নতুন কিছু উদ্যোগ গ্রহণ করতে চাই।এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, কাশিয়ানী উপজেলা মহিলা দল দীর্ঘদিন ধরে নারীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবনির্বাচিত এই নেত্রীর হাত ধরে সংগঠনটি আরও শক্তিশালী ও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে স্থানীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।