মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ঝড়ের তাণ্ডবে চুয়াডাঙ্গায় বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডবে বৃদ্ধের মৃত্যু: গাছ উপড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ঝড়ের তাণ্ডবে বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় হানা দিয়েছে বছরের প্রথম কালবৈশাখী ঝড়। ঝড়ের কবলে পড়ে টিনের চাল সামলাতে গিয়ে নিচে পড়ে মকলেছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত ৮টার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে জেলাজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

নিহত মকলেছুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার বাসিন্দা। স্বজনরা জানান, রাত ৮টার দিকে ঝড়ের তীব্রতা বাড়লে তিনি নিজ বাড়ির টিনের চাল সামাল দিতে উপরে ওঠেন। এসময় প্রচণ্ড বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝড়ের দাপটে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বড় বড় গাছ ভেঙে পড়ে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহায়তায় গাছ অপসারণ করলে পুনরায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রাত ৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০ কিলোমিটার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান জানিয়েছেন, কালবৈশাখীতে আম, লিচুসহ উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিষয় : দৈনিক নতুন আলো চুয়াডাঙ্গা কালবৈশাখী ঝড় প্রাকৃতিক দুর্যোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডবে বৃদ্ধের মৃত্যু: গাছ উপড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

চুয়াডাঙ্গায় হানা দিয়েছে বছরের প্রথম কালবৈশাখী ঝড়। ঝড়ের কবলে পড়ে টিনের চাল সামলাতে গিয়ে নিচে পড়ে মকলেছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত ৮টার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে জেলাজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

নিহত মকলেছুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার বাসিন্দা। স্বজনরা জানান, রাত ৮টার দিকে ঝড়ের তীব্রতা বাড়লে তিনি নিজ বাড়ির টিনের চাল সামাল দিতে উপরে ওঠেন। এসময় প্রচণ্ড বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝড়ের দাপটে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বড় বড় গাছ ভেঙে পড়ে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহায়তায় গাছ অপসারণ করলে পুনরায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রাত ৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০ কিলোমিটার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান জানিয়েছেন, কালবৈশাখীতে আম, লিচুসহ উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো