চুয়াডাঙ্গার জীবননগরে পাম্পে তেল নিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন দুই মোটরসাইকেল চালক। বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় আজ শুক্রবার বেলা ১১টার দিকে এই জরিমানা আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জীবননগরের বিভিন্ন তেল পাম্প ও এজেন্সি পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় পাম্পে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলগুলোর কাগজপত্র এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। যাচাইবাছাই শেষে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে মোট ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, এলাকায় জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে তিনি জীবননগরে দায়িত্ব পালন করছেন। নিয়মিত তদারকির অংশ হিসেবে এই পরিদর্শন ও কাগজপত্র যাচাই করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন