বর্তমানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ শেষেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শক্তিশালী অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর এই হাইভোল্টেজ অজি সিরিজকে সামনে রেখে টাইগার ক্রিকেটারদের জন্য এক বিশাল ও আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা সেরা পারফর্মার ক্রিকেটারের জন্য থাকছে একটি ব্র্যান্ড নিউ বিলাসবহুল গাড়ি।
আজ মঙ্গলবার (১২ মে) মিরপুরে বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড চেরি (Chery)-র সঙ্গে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে বিসিবি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই মেগা পুরস্কারের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, সামনে আমাদের যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সেরা ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটি গাড়ি উপহার দেবে চেরি।
বিসিবির বাণিজ্যিক অগ্রগতির প্রশংসা করে তামিম আরও বলেন, চেরির মতো বৈশ্বিক ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে, এটি অত্যন্ত আনন্দের। বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির রেপুটেশন (ভাবমূর্তি) যেভাবে ড্যামেজ হয়েছিল, সেই জায়গা থেকে বের হয়ে এসে এখন চেরির মতো ব্র্যান্ড আমাদের সাথে হাত মেলাচ্ছে। গত সিরিজে এবং এই সিরিজেও বড় বাইক কোম্পানি স্পন্সর হিসেবে এসেছে। স্পন্সরদের এই সাড়া বিসিবির জন্য খুব ইতিবাচক একটি ব্যাপার।
বাংলাদেশ ক্রিকেটে সিরিজ সেরা হয়ে গাড়ি জেতার ঘটনা একেবারেই বিরল। সর্বশেষ দুই দশক আগে এমন নজির দেখা গিয়েছিল। সেই পুরোনো স্মৃতির কথা স্মরণ করে বিসিবি প্রধান আবেগঘন কণ্ঠে বলেন, সর্বশেষ গাড়ি দেওয়া হয়েছিল আমরা যখন (২০০৫ সালে) জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জিতি। তখন আমার ভাই (সাবেক ওপেনার নাফিস ইকবাল) ম্যাচজয়ী পারফরম্যান্সের পুরস্কার হিসেবে গাড়ি পেয়েছিল। আজ প্রায় ২০ বছরেরও বেশি সময় পর আবারও এমন উদ্যোগ নেওয়া হলো। এই দারুণ উদ্যোগের জন্য আমি চেরি ব্র্যান্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সংশ্লিষ্টরা মনে করছেন, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে চেরির এই বিলাসবহুল গাড়ির পুরস্কার ঘোষণা শান্ত-তাওহীদের মতো তরুণ টাইগার ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সে বাড়তি অনুপ্রেরণা ও উদ্দীপনা জোগাবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন