সারাদেশের আবহাওয়া পরিস্থিতিতে মিশ্র রূপ দেখা যাচ্ছে। দেশের দুই বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
কোন বিভাগে কেমন বৃষ্টি?
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে :
তাপপ্রবাহ ও তাপমাত্রার আপডেট :
বৃষ্টির তোড়জোড় থাকলেও দেশের কিছু অঞ্চলে গরমের অস্বস্তি এখনই কমছে না।
মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
একনজরে আবহাওয়ার পরিসংখ্যান :
ঢাকার বাতাস: দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বইছে। ভোরে বাতাসের আর্দ্রতা ছিল ৮৭%।
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ১৫ মিনিটে।
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর পাশাপাশি অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে।
বিষয় : বৃষ্টি বৃষ্টির খবর আবহাওয়ার খবর

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন