মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

অস্ট্রেলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম নিহত

আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, চরম অনিশ্চয়তায় প্রবাসীরা

বাড়ি ফেরা হলো না আর, সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় এমবিএফএ-এর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন

ইতালির রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বড় সতর্কবার্তা, যেকোনো সময় হতে পারে বহিষ্কার!

প্যারিসের বুকে এক টুকরো বাংলাদেশ! প্রবাসীদের ইলিশ উৎসব ও ঈদ পুনর্মিলনী

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি: ইউরোপ যাওয়ার স্বপ্নে পিছু ছাড়েনি নির্যাতন!

লা কুরনভ পার্কে ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের বর্ণাঢ্য আয়োজন; পরিবার-পরিজন নিয়ে শামিল হলেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি

প্যারিসের বুকে এক টুকরো বাংলাদেশ! প্রবাসীদের ইলিশ উৎসব ও ঈদ পুনর্মিলনী

প্যারিসের বুকে এক টুকরো বাংলাদেশ! প্রবাসীদের ইলিশ উৎসব ও ঈদ পুনর্মিলনী
ছবি: সংগৃহীত

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্যারিসের অদূরে লা কুরনভ পার্কে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী ইলিশ উৎসব ও ঈদ পুনর্মিলনী। ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে গত রোববার (৩১ মে) দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। ফ্রান্সে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তাঁদের পরিবার-পরিজন নিয়ে এই প্রাণের মিলনমেলায় অংশ নেন।

​সবুজ গাছপালায় ঘেরা উন্মুক্ত ও প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশে সকাল থেকেই জমে ওঠে উৎসবের আমেজ। বাংলা নববর্ষের আবহ এবং ঈদের আনন্দকে ঘিরে প্রবাসীদের উপস্থিতিতে পুরো পার্ক এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত ও মুখরিত। দিনভর আনন্দ-উৎসব আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে লা কুরনভ পার্ক যেন প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।

অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল বাঙালি ঐতিহ্যের বৈশাখী ইলিশ ভোজ। উৎসবে আগত অতিথিদের জন্য গরম ভাত, ভাজা ইলিশসহ হরেক রকমের বাঙালি খাবার পরিবেশন করা হয়। দীর্ঘ কর্মব্যস্ততার পর ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রবাসীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মনখোলা প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন।

দুপুরের পর শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী শিল্পী ও কবিদের গান, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে প্রবাসী নতুন প্রজন্মের শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও বেশি বর্ণিল ও প্রাণবন্ত করে তোলে। প্রবাসীদের মতে, এই আয়োজন ছিল প্রবাসের মাটিতে থেকেও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও শেকড়কে ছুঁয়ে দেখার এক অনন্য সুযোগ।

উৎসবের একপর্যায়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপদেষ্টা মানিক মিয়া ও আব্দুর রহিম মিয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

​বক্তারা বলেন, প্রবাসে হাজারো ব্যস্ততার মাঝেও নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তা ধরে রাখতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। একইসঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সাংগঠনিক সম্পাদক আসাদ আলম বেপারি, সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন সরকার, সাহিত্য সম্পাদক কবি খান বাহাদুর আতিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তৌফিকা সাহেদ, সহ-সভাপতি জিয়াউর মাতুব্বর, নূর আলম মঞ্জু ও মাসুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান হাওলাদার, প্রচার সম্পাদক রিয়াম সরকার এবং হিমেল মাহমুদ ঈমনসহ সংগঠনের বহু সাধারণ সদস্য।

​দিনব্যাপী আনন্দ-উৎসব, প্রীতি বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে। ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজকরা জানান, প্রবাসীদের ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও তাঁদের এই ধরনের ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত থাকবে।

বিষয় : ফ্রান্স

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্যারিসের বুকে এক টুকরো বাংলাদেশ! প্রবাসীদের ইলিশ উৎসব ও ঈদ পুনর্মিলনী

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো