মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম নিহত

আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, চরম অনিশ্চয়তায় প্রবাসীরা

বাড়ি ফেরা হলো না আর, সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় এমবিএফএ-এর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন

ইতালির রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বড় সতর্কবার্তা, যেকোনো সময় হতে পারে বহিষ্কার!

প্যারিসের বুকে এক টুকরো বাংলাদেশ! প্রবাসীদের ইলিশ উৎসব ও ঈদ পুনর্মিলনী

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি: ইউরোপ যাওয়ার স্বপ্নে পিছু ছাড়েনি নির্যাতন!

প্রবাস

বাড়ি ফেরা হলো না আর, সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

বাড়ি ফেরা হলো না আর, সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রবাস জীবনের পাট চুকিয়ে নাড়ির টানে দেশে ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু স্বজনদের কাছে ফেরা হলো না, তার আগেই বিদেশের মাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালে চার প্রবাসী বাংলাদেশি।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দরগামী প্রবাসীদের বহনকারী গাড়িটি আল-খুরমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই গাড়ির চালকসহ চারজন যাত্রী প্রাণ হারান।

নিহত চারজনের সবাই সিলেট জেলার অধিবাসী বলে জানা গেছে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত দুজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন সিলেট জেলার কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ। অন্য দুজনের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে কঠোর পরিশ্রমের পর দেশে ফিরে স্বজনদের সঙ্গে সময় কাটানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর আগেই চিরতরে থেমে যায় তাঁদের পথচলা। জন্মভূমিতে ফেরার বদলে প্রবাসের মাটিতে তাঁদের এই অকাল মৃত্যুর খবরে নিজ গ্রাম ও পরিবারে নেমে এসেছে গভীর শোকের মাতম।

দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়েদারক। প্রবাসীদের হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে। খবর পাওয়ার পরপরই নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত্বনা দেওয়া হয়েছে।

এদিকে নিহতদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য জেদ্দাস্থ বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শুরু করেছে পরিবারগুলো।

উল্লেখ্য, কানাইঘাট অঞ্চলে প্রবাসীদের অকাল মৃত্যুর করুণ তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। চলতি বছরের জুন মাসে কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়। সেই শোক কাটিয়ে ওঠার আগেই জুলাই মাসে সৌদি আরবে আরও এক কানাইঘাট প্রবাসী প্রাণ হারান। এবার একই উপজেলার আরও দুজনের প্রবাসে প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : সৌদি আরব সড়ক দুর্ঘটনা নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাড়ি ফেরা হলো না আর, সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ প্রবাস জীবনের পাট চুকিয়ে নাড়ির টানে দেশে ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু স্বজনদের কাছে ফেরা হলো না, তার আগেই বিদেশের মাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালে চার প্রবাসী বাংলাদেশি।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দরগামী প্রবাসীদের বহনকারী গাড়িটি আল-খুরমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই গাড়ির চালকসহ চারজন যাত্রী প্রাণ হারান।

নিহত চারজনের সবাই সিলেট জেলার অধিবাসী বলে জানা গেছে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত দুজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন সিলেট জেলার কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ। অন্য দুজনের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে কঠোর পরিশ্রমের পর দেশে ফিরে স্বজনদের সঙ্গে সময় কাটানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর আগেই চিরতরে থেমে যায় তাঁদের পথচলা। জন্মভূমিতে ফেরার বদলে প্রবাসের মাটিতে তাঁদের এই অকাল মৃত্যুর খবরে নিজ গ্রাম ও পরিবারে নেমে এসেছে গভীর শোকের মাতম।

দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়েদারক। প্রবাসীদের হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে। খবর পাওয়ার পরপরই নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত্বনা দেওয়া হয়েছে।

এদিকে নিহতদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য জেদ্দাস্থ বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শুরু করেছে পরিবারগুলো।

উল্লেখ্য, কানাইঘাট অঞ্চলে প্রবাসীদের অকাল মৃত্যুর করুণ তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। চলতি বছরের জুন মাসে কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়। সেই শোক কাটিয়ে ওঠার আগেই জুলাই মাসে সৌদি আরবে আরও এক কানাইঘাট প্রবাসী প্রাণ হারান। এবার একই উপজেলার আরও দুজনের প্রবাসে প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো