মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

চিরকুটের গল্প

তোমার নামে লেখা কিছু চিরকুটআজও আমার বুকের ভাঁজে লুকিয়ে আছে।কতবার ভেবেছি পাঠিয়ে দেবো,কতবার ভেবেছি সব না বলা কথাগুলোতোমার সামনে মেলে ধরবো—কিন্তু শেষ পর্যন্ত আর সাহস করে উঠতে পারিনি।চিরকুটগুলোতে লেখা ছিলোতোমাকে নিয়ে আমার ছোট ছোট স্বপ্ন,কিছু অকারণ অপেক্ষা,আর অনেকটা ভালোবাসা—যার কোনো নাম ছিল না।বৃষ্টির দিনে জানালার পাশে বসে,নিঃশব্দ জ্যোৎস্না রাতে,কিংবা একলা বিকেলের দীর্ঘশ্বাসেতোমাকে ভেবেই লিখেছিলাম সেসব কথা।[TECHTARANGA-POST:805]কিন্তু সেই কথাগুলো আরতোমার কাছে পৌঁছায়নি কখনো।সময় কেটে গেছে,ঋতু বদলেছে,অনেক গল্প হারিয়ে গেছে সময়ের স্রোতে।শুধু হারিয়ে যায়নিতোমার নামে লেখা সেই চিরকুটগুলো।এখনো মাঝরাতে ঘুম ভেঙে গেলেমনে হয়—যদি একদিন তোমার হাতে তুলে দিইআমার সমস্ত না বলা অনুভূতি,তবে কি তুমি মন দিয়ে পড়বে?নাকি অন্যসব সাধারণ কাগজের মতোইএকপাশে সরিয়ে রাখবে?উত্তরটা আজও জানি না।শুধু জানি,কিছু চিরকুট কখনো পাঠানো হয় না,তবুও সারা জীবন ধরেহৃদয়ের ভেতর ঠিকই বেঁচে থাকে।

চিরকুটের গল্প