মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

সীমান্তে কাঁটাতারের আড়ালের গল্প নিয়ে নির্মিত হলো 'ডাঙগোয়াল'

সীমান্তবর্তী জনপদের কাঁটাতারের ফাঁকগলিয়ে চলাচল করা চোরাই পণ্য, গবাদিপশু এবং প্রান্তিক মানুষের জীবনের টানাপোড়েনকে ঘিরে সিনেমা ইন্ডাস্ট্রিতে সবসময়ই আলাদা কৌতূহল রয়েছে। সীমান্ত পেরোনোর এসব ঝুঁকিপূর্ণ কাজে জড়িত স্থানীয় মানুষদের বলা হয় ‘ডাঙগোয়াল’। এবার সেই ডাঙগোয়ালদের জীবনের নেপথ্যের গল্প ও তা নিয়ে নির্মিত নাটকের পেছনের সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাঙগোয়াল’।লালমনিরহাটের স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীদুজ্জামান লাবলুর জীবনের বাস্তব ঘটনা এবং একজন লেখকের মনস্তাত্ত্বিক অন্তর্দ্বন্দ্বকে মূল উপজীব্য করে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জ্যোতির্ময় রায়।জানা গেছে, শাহীদুজ্জামান লাবলু যখন সীমান্তে ঘটে যাওয়া অলিখিত ঘটনাগুলো নাটকের ক্যানভাসে ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নেন, তখন নানা সামাজিক প্রতিক্রিয়া ও সত্য প্রকাশের ঝুঁকি নিয়ে তাঁর ভেতরে তীব্র দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। সমাজ এই সত্য কীভাবে গ্রহণ করবে—লেখকের এমন মানসিক টানাপোড়েনই সিনেমাটির মূল ভিত্তি।নির্মাতা জ্যোতির্ময় রায় জানান, ছিটমহল ও সীমান্ত সংলগ্ন বাস্তব চিত্র নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার ইচ্ছে ছিল তাঁর। লাবলুর নাটক দেখার পর এর মূল প্রেক্ষাপট জেনে তিনি মুগ্ধ হন এবং তাঁর বাস্তব জীবনের অভিজ্ঞতাকেই পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত নেন। সিনেমার গল্পে দেখা যাবে—সীমান্তে গরু পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবন নিয়ে 'আমিরুল গিদাল' নামে এক চরিত্র তাঁর যাত্রাদলের জন্য নতুন একটি পালা রচনা করছেন; কিন্তু কিছু সত্য গল্প ফুটিয়ে তুলতে গিয়ে তাঁকে দিতে হয় চরম মূল্য।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপক কুমার গোস্বামী, দিলরুবা দোয়েল, শাহানা সুমি, উজ্জ্বল মিয়া, বিধান রায় এবং ভাটিবাড়ি লোক নাট্যদলের কলাকুশলীরা।[TECHTARANGA-POST:1271]প্রযোজনা সূত্রে জানা গেছে, 'ডাঙগোয়াল' সিনেমাটি বর্তমানে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর প্রস্তুতি চলছে। উৎসবগুলোতে প্রদর্শনী শেষ হওয়ার পর এটি সাধারণ দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ইউটিউবে উন্মুক্ত করা হবে।

সীমান্তে কাঁটাতারের আড়ালের গল্প নিয়ে নির্মিত হলো 'ডাঙগোয়াল'