মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

নারী ও শিশু

গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা উৎসবমুখর আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মিজ্ লাখসানা লাকী।অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।ছবি: সংগৃহীতআলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর সার্বিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। বিশেষ করে সমাজ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল করে কন্যাশিশুদের আগামী দিনের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা উল্লেখ করেন, নারীর ক্ষমতায়ন এবং নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ মানব সভ্যতা এগিয়ে যেতে পারে।[TECHTARANGA-POST:1363]প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কন্যাশিশুরা সমাজের কোনো বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তারা বিশ্বজয় করতে সক্ষম। তাই পরিবার ও সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করে প্রতিটি কন্যাশিশুর জন্য নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সব খাতকে একযোগে কাজ করার তাগিদ দেন তিনি।

গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত