মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস: স্টিয়ারিং ধরবেন নারী চালক, নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।

দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নবগঠিত সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা: গত ২ মার্চ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলামকে এই বিশেষ বাস সার্ভিস চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সার্ভিসের প্রতিটি বাস পরিচালনা করবেন তিন জন নারী। বাসের স্টিয়ারিংয়ে থাকবেন দক্ষ নারী চালক এবং সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন নারী কন্ডাক্টর ও নারী হেলপার। নিরাপদ যাতায়াতের নতুন দিগন্ত: বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নারীদের যাতায়াতকে হয়রানিমুক্ত ও আরামদায়ক করতে এই সার্ভিসটি সম্পূর্ণভাবে নারীদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। বিআরটিসি দ্রুততম সময়ের মধ্যে এই সেবাটি চালু করার লক্ষে কাজ করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগের ফলে কর্মজীবী নারী ও ছাত্রীদের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস: স্টিয়ারিং ধরবেন নারী চালক, নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নবগঠিত সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা: গত ২ মার্চ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলামকে এই বিশেষ বাস সার্ভিস চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সার্ভিসের প্রতিটি বাস পরিচালনা করবেন তিন জন নারী। বাসের স্টিয়ারিংয়ে থাকবেন দক্ষ নারী চালক এবং সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন নারী কন্ডাক্টর ও নারী হেলপার। নিরাপদ যাতায়াতের নতুন দিগন্ত: বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নারীদের যাতায়াতকে হয়রানিমুক্ত ও আরামদায়ক করতে এই সার্ভিসটি সম্পূর্ণভাবে নারীদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। বিআরটিসি দ্রুততম সময়ের মধ্যে এই সেবাটি চালু করার লক্ষে কাজ করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগের ফলে কর্মজীবী নারী ও ছাত্রীদের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো