সরেজমিনে বায়তুল মোকাররম এলাকা ঘুরে দেখা যায়, আজানের ধ্বনি শোনার পরপরই মুসল্লিদের ভিড় কয়েক গুণ বেড়ে যায়। দুপুর হওয়ার আগেই মসজিদের মূল ভবন ছাড়িয়ে বাইরের চত্বর ও আশপাশের রাস্তা পর্যন্ত মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে বাধ্য হয়ে আশপাশের অন্য মসজিদে চলে যেতে দেখা গেছে। কেউ একাকী, আবার কেউ বন্ধু-বান্ধব ও স্বজনদের সঙ্গে নিয়ে এসেছেন জুমার নামাজ আদায় করতে।
প্রতি জুমায় বায়তুল মোকাররমে নামাজ আদায় করতে আসা মুসল্লি হাসান বলেন, রমজানের শুরু থেকেই আমি প্রতিটি জুমার নামাজ বায়তুল মোকাররমে আদায় করেছি। আজকেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। হাজারো মানুষের সঙ্গে জামাতে নামাজ পড়ার আলাদা প্রশান্তি রয়েছে।
নাজমুল নামের আরেক মুসল্লি বলেন, রমজান মাস অধিক সওয়াবের মাস। বায়তুল মোকাররমে সবার সঙ্গে জুমার নামাজ আদায়ে একধরনের প্রশান্তি কাজ করে। মনের তৃপ্তি ও বাড়তি সওয়াবের আশায় এখানে ছুটে আসা। একই রকম অনুভূতি প্রকাশ করে তালেব নামের এক মুসল্লি জানান, হাজার হাজার মানুষের সঙ্গে একত্রে নামাজ আদায় করা তার কাছে খুবই তাৎপর্যপূর্ণ।
তৃতীয় জুমার নামাজকে কেন্দ্র করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মসজিদের প্রতিটি প্রবেশপথে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে তাদের। সন্দেহজনক কিছু দেখলে প্রয়োজনীয় তল্লাশি চালানো হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং মুসল্লিদের সুষ্ঠুভাবে নামাজ আদায় নিশ্চিত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন