সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুন্দর, নিরুপদ্রব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়াম) উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় ও সার্বিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মন্ডল।
মুকসুদপুরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বক্তব্য দিচ্ছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন। ছবি : দৈনিক নতুন আলো
সভায় জানানো হয়, এ বছর মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ৩১৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ, আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। একই সঙ্গে এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রতিটি পূজামণ্ডপের জন্য খাদ্যশস্য (চাল) ৬০০ কেজি (০.৬ মেট্রিক টন) করে চাল বিতরণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং সরকারি অনুদানের চাল প্রতিটি পূজামণ্ডপে সময়মতো পৌঁছে দেওয়ার জন্য সভায় বিশেষ নির্দেশ প্রদান করা হয়, যাতে পূজার যাবতীয় আনুষ্ঠানিকতা ও উৎসব নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে সম্পন্ন হতে পারে।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুকসুদপুরের প্রতিটি মণ্ডপে দর্শনার্থী ও পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজা উদযাপন কমিটি ও স্থানীয় সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা একটি চমৎকার উৎসবমুখর পরিবেশ উপহার দিতে বদ্ধপরিকর।
সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দল ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎসব সম্পন্ন করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন