কিশোরগঞ্জের কটিয়াদীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা ও আদর্শ ছড়াতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রফেশনাল ও সুসংগঠিত ‘শানে রেসালাত সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এ মহাসম্মেলন পরিচালিত হয়।
তীব্র তাপদাহ ও প্রখর রোদ উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত এবং আশেপাশের উপজেলা থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লি ধৈর্য সহকারে দিনভর শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের প্রজ্ঞাপূর্ণ ও মহামূল্যবান বয়ান শ্রবণ করেন।
কটিয়াদী উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হযরত মাওলানা সাব্বির আহমেদ রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি বাইজিদ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথি ও প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন দেশের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদগণ।
সম্মেলনে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, আল্লামা ডক্টর আ ফ ম খালিদ হোসেন, হেফাজতের নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী শায়খ আহমাদুল্লাহ আল আজহারী, আল জামিয়াতুল ইমদাদিয়ার শায়খুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী, কিশোরগঞ্জ জেলা হেফাজতের সাধারণ সম্পাদক আল্লামা হিফজুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তথ্য সম্পাদক মুফতি কেফায়াতুল্লাহ আল আজহারীসহ বহু শীর্ষ আলেম।
এছাড়া স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, অ্যাডভোকেট জাকারিয়া, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষক-ইমামগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বিশ্বনবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শকে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান। কিশোরগঞ্জ জেলা পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। পরিশেষে রাত ৯টায় দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে সম্মেলনের ইতি টানা হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন