মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : মঙ্গলবার, ১২ মে ২০২৬

মুকসুদপুরে ৩১৩টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভা

রহমাতুল্লিল আলামিন: বিশ্ব মানবতার চরম সংকটে মহানবী (সা.)-এর চিরন্তন কালজয়ী আদর্শ

কটিয়াদীতে শানে রেসালাত সম্মেলন, তাপদাহ উপেক্ষা করে লাখো মুসল্লির ঢল

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ৩ প্রতিযোগীর বিশ্বজয়

সৎ ভাই-বোন ও ভাতিজা কার অধিকার কতটুকু? ফারায়েজ শাস্ত্রের সূক্ষ্ম হিসাব ও বিভ্রান্তি

বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫ লাখ ১৩ হাজার টাকা

পিরামিড ও গির্জার দেশে মিনারের আলো: মেক্সিকোতে ইসলামের নীরব জাগরণ

খোদাভীতি ও জবাবদিহিতা: হযরত ওমর (রাঃ)-এর অর্থব্যবস্থা ও বাজার নিয়ন্ত্রণ নীতি!

ঈদুল ফিতর

শাওয়ালের চাঁদ ও বিশ্বজনীন সম্প্রীতি: ঈদ হোক বৈষম্যহীন মিলনের মহিমা।

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর কেবল মুসলিম উম্মাহর জন্য একটি ধর্মীয় উৎসবই নয়, বরং এটি আত্মশুদ্ধি, ত্যাগ এবং বিশ্বজনীন ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা। দীর্ঘ প্রতীক্ষার পর যখন পশ্চিম আকাশে শাওয়ালের বাঁকা চাঁদ ফুটে ওঠে, তখন ধনী-দরিদ্র, রাজা-প্রজা নির্বিশেষে সবার হৃদয়ে বেজে ওঠে মিলনের সুর। কবি নজরুলের ভাষায় সেই চিরন্তন আহ্বান— "আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন, হাত মেলাও হাতে।" এবারের ঈদ হোক সেই ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে টেনে নেওয়ার মাহেন্দ্রক্ষণ।

সীমানা ছাপানো সহমর্মিতা
আজ যখন আমরা নতুন পোশাকে উৎসবের আমেজে মেতেছি, তখন ফিলিস্তিন, গাজা, লেবানন, ইরান ও আফগানিস্তানের আকাশ বারুদের গন্ধে ভারী। ধ্বংসস্তূপের মাঝে যে শিশুটি আজ ঈদের চাঁদ খুঁজছে, যে এতিম শিশুটির চোখ আজ জলে ভেজা— তাদের প্রতি আমাদের সহমর্মিতা ও দোয়া পৌঁছে যাক। আমাদের আনন্দের একটি অংশ উৎসর্গ করা হোক সেইসব বীর শহীদ ও সাধারণ মানুষের জন্য, যারা দেশ ও ধর্মের জন্য আত্মত্যাগ করেছেন।

বৈষম্যহীন সমাজ ও মানবতার জয়গান
ঈদ মানে কেবল নিজের আনন্দ নয়। ঈদ মানে সম্প্রীতি। ইসলামি দর্শনে ধনীর সম্পদে গরিবের হক আছে। ফিতরা ও সদকার মাধ্যমে উচ্চবিত্তরা যখন নিম্নবিত্তের মুখে হাসি ফোটায়, তখনই ঈদ সার্থক হয়। মনে রাখতে হবে— "সম্পদ যখন পাহাড় সমান হয়, তখন মানবতা সমতলে নেমে আসে।" তাই আমাদের প্রাচুর্য যেন আমাদের অহংকারী না করে। সমাজের অবহেলিত হিজড়া ও ট্রান্সজেন্ডার ভাই-বোনদের অবজ্ঞার চোখে নয়, বরং পরম মমতায় বুকে টেনে নেওয়াই হোক এবারের ঈদের অঙ্গীকার। স্রষ্টার সৃষ্টিতে কোনো ভেদাভেদ নেই; লিঙ্গ পরিচয় নয়, মানুষ হিসেবেই আমরা পরস্পরকে সম্মান জানাব।

সম্প্রীতির অটুট বন্ধন
ঈদ মানেই সম্প্রীতি, যার কোনো সীমানা নেই। তাই সকল মুসলিম ভাইদের পাশাপাশি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য সকল ধর্মাবলম্বী বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা। রজনীকান্ত সেনের সেই অমোঘ বাণী— "সবাই মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান"— এই হোক আমাদের দর্শণ। রক্তের সম্পর্কের পাশাপাশি পাড়া-প্রতিবেশীর খোঁজ নিন। পাশের ঘরের মানুষটি আনন্দিত তো? সেই খোঁজ নেওয়ার মাধ্যমেই বেড়ে উঠবে অটুট বন্ধন।

অসুস্থ ও বৃদ্ধদের প্রতি নৈতিক দায়িত্ব
 যাঁরা হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সুস্থ শরীর আল্লাহর নেয়ামত, তাই অসুস্থদের সেবা করা পরম ইবাদত। পাশাপাশি আমাদের মুরুব্বি ও বৃদ্ধদের অভিজ্ঞতার ছায়ায় ঢাকা থাকুক আমাদের এই ঈদ। তাঁদের বার্ধক্যের একাকীত্ব যেন আমাদের অবহেলায় আরও ভারী না হয়।

আলোর পথে ফেরার ডাক
ঈদ হোক আত্মশুদ্ধির সুযোগ। যাঁরা ভুল পথে পরিচালিত হয়ে অন্ধকার জগতে পা বাড়িয়েছেন, তাঁদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান— এই পবিত্র দিনে অন্ধকার ছেড়ে আলোর পথে ফিরে আসুন। সমাজ আপনাদের সংশোধনের অপেক্ষায় আছে।

সাদা আর কালোর বর্ণপ্রথা ভেঙে, গায়ের রং বা শারীরিক গড়নের উপহাস দূরে ঠেলে আমরা সবাই আজ এক কাতারে সামিল। শিশুর হাসি, কিশোরের চপলতা আর যুবকের উদ্দীপনায় ঈদ হয়ে উঠুক মধুময়। আসুন, ক্ষুদ্র স্বার্থ ভুলে বৃহত্তর মানবতার কল্যাণে নিজেদের নিবেদিত করি। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সকল শান্তিকামী মানুষের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি ও মুক্তি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ মোবারক!

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শাওয়ালের চাঁদ ও বিশ্বজনীন সম্প্রীতি: ঈদ হোক বৈষম্যহীন মিলনের মহিমা।

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো