মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ০৭ জুন ২০২৬

মুকসুদপুরে ৩১৩টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভা

রহমাতুল্লিল আলামিন: বিশ্ব মানবতার চরম সংকটে মহানবী (সা.)-এর চিরন্তন কালজয়ী আদর্শ

কটিয়াদীতে শানে রেসালাত সম্মেলন, তাপদাহ উপেক্ষা করে লাখো মুসল্লির ঢল

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ৩ প্রতিযোগীর বিশ্বজয়

সৎ ভাই-বোন ও ভাতিজা কার অধিকার কতটুকু? ফারায়েজ শাস্ত্রের সূক্ষ্ম হিসাব ও বিভ্রান্তি

বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫ লাখ ১৩ হাজার টাকা

পিরামিড ও গির্জার দেশে মিনারের আলো: মেক্সিকোতে ইসলামের নীরব জাগরণ

খোদাভীতি ও জবাবদিহিতা: হযরত ওমর (রাঃ)-এর অর্থব্যবস্থা ও বাজার নিয়ন্ত্রণ নীতি!

মুকসুদপুরে উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ

মুকসুদপুর সদর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

ছবি : দৈনিক নতুন আলো

গোপালগঞ্জের মুকসুদপুর সদর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত এই জামাতে উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

মুকসুদপুর সদর কেন্দ্রীয় ঈদগাহের এই প্রথম জামাতে ইমামতি করেন কোর্ট মসজিদের সম্মানিত খতিব মাওলানা মিরান হোসাইন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত জামাতে অংশ নেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। এ সময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সদর ঈদগাহ কমিটির সদস্য শহিদুল ইসলাম বেলায়েত, মো: মিজান মিয়া, আব্দুস সালাম শরীফ, অ্যাডভোকেট গোলাম রাব্বি আকাশ, মফিজুল ইসলাম মাফি ও তরুণ মোল্লাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নামাজ শেষে সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম উপস্থিত মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। প্রশাসনের পক্ষ থেকে ঈদগাহ ময়দানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল, ফলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নামাজ সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুর সদর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর সদর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত এই জামাতে উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

মুকসুদপুর সদর কেন্দ্রীয় ঈদগাহের এই প্রথম জামাতে ইমামতি করেন কোর্ট মসজিদের সম্মানিত খতিব মাওলানা মিরান হোসাইন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত জামাতে অংশ নেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। এ সময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সদর ঈদগাহ কমিটির সদস্য শহিদুল ইসলাম বেলায়েত, মো: মিজান মিয়া, আব্দুস সালাম শরীফ, অ্যাডভোকেট গোলাম রাব্বি আকাশ, মফিজুল ইসলাম মাফি ও তরুণ মোল্লাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নামাজ শেষে সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম উপস্থিত মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। প্রশাসনের পক্ষ থেকে ঈদগাহ ময়দানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল, ফলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নামাজ সম্পন্ন হয়।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো