মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

মুকসুদপুরে ৩১৩টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভা

রহমাতুল্লিল আলামিন: বিশ্ব মানবতার চরম সংকটে মহানবী (সা.)-এর চিরন্তন কালজয়ী আদর্শ

কটিয়াদীতে শানে রেসালাত সম্মেলন, তাপদাহ উপেক্ষা করে লাখো মুসল্লির ঢল

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ৩ প্রতিযোগীর বিশ্বজয়

সৎ ভাই-বোন ও ভাতিজা কার অধিকার কতটুকু? ফারায়েজ শাস্ত্রের সূক্ষ্ম হিসাব ও বিভ্রান্তি

বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫ লাখ ১৩ হাজার টাকা

পিরামিড ও গির্জার দেশে মিনারের আলো: মেক্সিকোতে ইসলামের নীরব জাগরণ

খোদাভীতি ও জবাবদিহিতা: হযরত ওমর (রাঃ)-এর অর্থব্যবস্থা ও বাজার নিয়ন্ত্রণ নীতি!

ঈদুল আজহা ২০২৬

নিশ্চিত হলো ঈদের তারিখ: দেশের আকাশে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ!

ছবি : সংগৃহীত

অবসান হলো সব জল্পনা-কল্পনার, নির্ধারণ হয়ে গেল ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহার চূড়ান্ত তারিখ। দেশের আকাশে আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেখা মিলেছে পবিত্র জিলহজ মাসের বাঁকা চাঁদের। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপিত হবে।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক জরুরি সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ইসলামিক শরিয়তের নিয়ম অনুযায়ী, আজ সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল ১৯ মে (মঙ্গলবার) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। আর সেই হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে বৃহস্পতিবার সারা দেশে কোরবানির ঈদ উদযাপিত হবে।

চাঁদ দেখার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ঘরে ঘরে ঈদের আনন্দের আমেজ শুরু হয়ে গেছে। হাটে গরু-ছাগল কেনাবেচা থেকে শুরু করে নাড়ির টানে বাড়ি ফেরার প্রস্তুতি এখন আরও জোরদার হবে।

বিষয় : বাংলাদেশ ঈদুল আজহা চাঁদ ২৮ মে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিশ্চিত হলো ঈদের তারিখ: দেশের আকাশে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ!

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

অবসান হলো সব জল্পনা-কল্পনার, নির্ধারণ হয়ে গেল ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহার চূড়ান্ত তারিখ। দেশের আকাশে আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেখা মিলেছে পবিত্র জিলহজ মাসের বাঁকা চাঁদের। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপিত হবে।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক জরুরি সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ইসলামিক শরিয়তের নিয়ম অনুযায়ী, আজ সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল ১৯ মে (মঙ্গলবার) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। আর সেই হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে বৃহস্পতিবার সারা দেশে কোরবানির ঈদ উদযাপিত হবে।

চাঁদ দেখার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ঘরে ঘরে ঈদের আনন্দের আমেজ শুরু হয়ে গেছে। হাটে গরু-ছাগল কেনাবেচা থেকে শুরু করে নাড়ির টানে বাড়ি ফেরার প্রস্তুতি এখন আরও জোরদার হবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো