মুকসুদপুর    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

খেলাধুলা

উইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, বৃষ্টির হানায় চা বিরতি

বোলিংটা ভালো হলেও মিরপুরে চলছে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। —ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে ছোট হলেও গুরুত্বপূর্ণ ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে স্বাগতিক দল। মাত্র ৩৪ রান তুলতেই শীর্ষ ৪টি উইকেট হারিয়ে দল এখন গভীর সংকটে। এর মধ্যেই মিরপুরের আকাশে মেঘ জমে বৃষ্টি নামায় নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই চা পানের বিরতি ঘোষণা করা হয়। তখন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান, আর সামগ্রিক লিড দাঁড়িয়েছে ৬১ রানে।

এর আগে ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ৭৪.৫ ওভারে ৬ উইকেটে ২১৩ রান নিয়ে খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দিনের শুরুতে মাত্র ৩২ রান যোগ করতেই বাকি ৪ উইকেট হারিয়ে ২৪৫ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ফলে প্রথম ইনিংসের সুবাদে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১ রান তুলতেই প্রথম উইকেট হারায় স্বাগতিকেরা। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটি লেগ সাইডে খেলতে গিয়ে জেইডেন সিলসের বলে ব্যাটের কানায় লাগিয়ে দ্বিতীয় স্লিপে রস্টন চেজের হাতে সহজ ক্যাচ তুলে দেন ওপেনার তানজিদ হাসান তামিম। খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি।

এরপর ক্রিজে এসেই তেড়েফুড়ে মারতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দেন তাওহীদ হৃদয়। দলের এমন বিপর্যয়ের সময় তাড়াহুড়ো করে শট খেলতে গিয়ে তিনি বাংলাদেশের বিপদ আরও বাড়িয়ে দেন। হৃদয়ের মতো ভুল করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ভুল লাইনে খেলতে গিয়ে এলবিডব্লুর শিকার হন তিনি, পাশাপাশি দলের একটি মূল্যবান রিভিউও নষ্ট করেন। একের পর এক ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন আউটে মিরপুরের আকাশে যেন প্রকৃতির মনও খারাপ হয়ে যায়; কালো মেঘে ঢেকে নামে বৃষ্টি। মাঠ ঢেকে দেওয়া হয় কাভারে। দ্বিতীয় সেশনের শেষ পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে ৩৪ রান তুলতে সক্ষম হয়।

বিষয় : খেলা বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট টেস্ট ক্রিকেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

উইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, বৃষ্টির হানায় চা বিরতি

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

প্রথম ইনিংসে ছোট হলেও গুরুত্বপূর্ণ ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে স্বাগতিক দল। মাত্র ৩৪ রান তুলতেই শীর্ষ ৪টি উইকেট হারিয়ে দল এখন গভীর সংকটে। এর মধ্যেই মিরপুরের আকাশে মেঘ জমে বৃষ্টি নামায় নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই চা পানের বিরতি ঘোষণা করা হয়। তখন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান, আর সামগ্রিক লিড দাঁড়িয়েছে ৬১ রানে।

এর আগে ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ৭৪.৫ ওভারে ৬ উইকেটে ২১৩ রান নিয়ে খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দিনের শুরুতে মাত্র ৩২ রান যোগ করতেই বাকি ৪ উইকেট হারিয়ে ২৪৫ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ফলে প্রথম ইনিংসের সুবাদে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১ রান তুলতেই প্রথম উইকেট হারায় স্বাগতিকেরা। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটি লেগ সাইডে খেলতে গিয়ে জেইডেন সিলসের বলে ব্যাটের কানায় লাগিয়ে দ্বিতীয় স্লিপে রস্টন চেজের হাতে সহজ ক্যাচ তুলে দেন ওপেনার তানজিদ হাসান তামিম। খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি।

এরপর ক্রিজে এসেই তেড়েফুড়ে মারতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দেন তাওহীদ হৃদয়। দলের এমন বিপর্যয়ের সময় তাড়াহুড়ো করে শট খেলতে গিয়ে তিনি বাংলাদেশের বিপদ আরও বাড়িয়ে দেন। হৃদয়ের মতো ভুল করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ভুল লাইনে খেলতে গিয়ে এলবিডব্লুর শিকার হন তিনি, পাশাপাশি দলের একটি মূল্যবান রিভিউও নষ্ট করেন। একের পর এক ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন আউটে মিরপুরের আকাশে যেন প্রকৃতির মনও খারাপ হয়ে যায়; কালো মেঘে ঢেকে নামে বৃষ্টি। মাঠ ঢেকে দেওয়া হয় কাভারে। দ্বিতীয় সেশনের শেষ পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে ৩৪ রান তুলতে সক্ষম হয়।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো