র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি লাভ করা পিয়া জান্নাতুল একাধারে মডেল, অভিনেত্রী ও আইনজীবী। পেশাগত নানা ব্যস্ততা ও কর্মমুখর জীবনের কারণে এখন আর আগের মতো সবসময় নিজেকে পরিপাটি বা গ্ল্যামারাস রাখা সম্ভব হয় না। নিজের চেহারার এই পরিবর্তন ও ক্লান্তি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলামেলা ও মনস্তাত্ত্বিক পোস্ট দিয়েছেন তিনি, যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার সৃষ্টি হয়েছে।
পোস্টে পিয়া জান্নাতুল লিখেছেন, অনেকেই আমাকে বলেন, তোমাকে আজকাল খুব ক্লান্ত লাগে। সত্যি বলতে, আমাকে ক্লান্তই দেখায়। আগের মতো সব সময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই।
নিজের এই রূপান্তর ও মানসিক পরিপক্বতা ব্যাখ্যা করে তিনি আরও যোগ করেন, এখন বুঝি, জীবনে সব সময় সুন্দর দেখানো বা নিজেকে পারফেক্টভাবে উপস্থাপন করাটাই সবকিছু নয়। এই ক্লান্ত চেহারার পেছনে আছে অনেক দায়িত্ব, ব্যস্ততা, ছোট ছোট অর্জন, ভালো লাগার মুহূর্ত আর অসংখ্য দোয়া। এমন অনেক কিছু আছে, যেগুলো একসময় শুধু স্বপ্ন দেখতাম, আর এখন সেগুলোই আমার জীবনের অংশ।
পোস্টের শেষাংশে জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই তারকা বলেন, জীবনে সবকিছু পারফেক্ট না হলেও, যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।
পিয়ার এই চিন্তাশীল ও বাস্তবমুখী পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নজর কাড়ে। তাঁর এ উপলব্ধির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভক্তরা। অনেকেই তাঁর সঙ্গে একমত পোষণ করে আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক চাপ নিয়ে নিজেদের অনুভূতি ও মতামত তুলে ধরেছেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন