মুকসুদপুর    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিনোদন

মুক্তির মাত্র ৪ দিনেই ৪২৪ কোটির ক্লাব স্পর্শ করল রজনীকান্তের ‘জেলার ২’

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়া তামিল মেগা ব্লকবাস্টার সিনেমা ‘জেলার ২’-এর পোস্টারে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। —ছবি: সংগৃহীত

বিশাল সাফল্য কিংবা খ্যাতির চূড়ায় পৌঁছালেও নিজেকে আজও সাধারণ এক বাস কন্ডাকটর হিসেবেই ভাবতে পছন্দ করেন দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জীবন্ত কিংবদন্তি ও ভারতীয় সিনেমার মেগাস্টার রজনীকান্ত। অভিনয়কে সাধনা ও পেশা হিসেবে নেওয়া এই তামিল সুপারস্টার শারদীয় দুর্গোৎসবের শুভক্ষণে প্রেক্ষাগৃহে নিয়ে এসেছেন তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’। আর মুক্তির পরপরই বক্স অফিসে আক্ষরিক অর্থেই তাণ্ডব চালাচ্ছে তাঁর এই অ্যাকশন থ্রিলার ঘরানার চলচ্চিত্রটি।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র ‘জেলার’-এর ধারাবাহিকতায় নির্মিত এই সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু মুক্তির পর চলচ্চিত্রটি বাণিজ্যিক সাফল্যের যেসব নতুন রেকর্ড গড়েছে, তা অনেক চলচ্চিত্র বিশ্লেষকের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র চার দিনের ব্যবধানে বিশ্বব্যাপী ৪২৪ কোটি রুপিরও বেশি ব্যবসা করে তামিল চলচ্চিত্রের ইতিহাসে এক অভূতপূর্ব নজির স্থাপন করেছে এটি।

চলচ্চিত্র প্রযোগনা প্রতিষ্ঠানের দেয়া হিসাব অনুযায়ী, প্রদর্শনী শুরুর প্রথম দিনেই বিশ্বজুড়ে ১২৫ কোটি রুপি ঝুলিতে পুরে চমক দেখায় ‘জেলার ২’। এরপর দ্বিতীয় দিনে ৮৫ কোটি, তৃতীয় দিনে ১০৮ কোটি এবং চতুর্থ দিনে ১০০ কোটি রুপি আয়ের মুখ দেখে সিনেমাটি। বিশ্ববাজারের আন্তর্জাতিক সার্কিটেও সিনেমাটির ব্যবসায় ধস নামানো সাফল্য দেখা গেছে; যার মধ্যে ভারতের বাইরে থেকে সংগৃহীত হয়েছে প্রায় ১৯০ কোটি রুপি। এই চোখধাঁধানো আয়ের ওপর ভর করে তামিল ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বকালের সেরা ওপেনিং উইকেন্ডের নতুন বিশ্বরেকর্ড এখন রজনীকান্তের দখলে।

ইমপ্রেসভ কাস্টিং ও জমকালো নির্মাণশৈলীর এই চলচ্চিত্রে রজনীকান্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নামজাদা অভিনেত্রী বিদ্যা বালান, এসজে সুরিয়া, প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী, রাম্য কৃষ্ণান ও যোগী বাবু। এছাড়া বিশেষ অতিথি চরিত্রে স্ক্রিন শেয়ার করে দর্শকদের চমকে দিয়েছেন মোহনলাল, শিবা রাজকুমার, হৃতিক রোশন, জ্যাকি শ্রফ ও বিজয় সেতুপতির মতো ভারতখ্যাত তারকারা। প্রক্ষাগৃহে দর্শনার্থীদের অব্যাহত ভিড় দেখে চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, সামনের দিনগুলোতে আয়ের বিচারে আরও বড় বড় ঐতিহাসিক রেকর্ড ভাঙতে যাচ্ছে ‘জেলার ২’।

বিষয় : রজনীকান্ত দক্ষিণী সিনেমা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মুক্তির মাত্র ৪ দিনেই ৪২৪ কোটির ক্লাব স্পর্শ করল রজনীকান্তের ‘জেলার ২’

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

বিশাল সাফল্য কিংবা খ্যাতির চূড়ায় পৌঁছালেও নিজেকে আজও সাধারণ এক বাস কন্ডাকটর হিসেবেই ভাবতে পছন্দ করেন দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জীবন্ত কিংবদন্তি ও ভারতীয় সিনেমার মেগাস্টার রজনীকান্ত। অভিনয়কে সাধনা ও পেশা হিসেবে নেওয়া এই তামিল সুপারস্টার শারদীয় দুর্গোৎসবের শুভক্ষণে প্রেক্ষাগৃহে নিয়ে এসেছেন তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’। আর মুক্তির পরপরই বক্স অফিসে আক্ষরিক অর্থেই তাণ্ডব চালাচ্ছে তাঁর এই অ্যাকশন থ্রিলার ঘরানার চলচ্চিত্রটি।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র ‘জেলার’-এর ধারাবাহিকতায় নির্মিত এই সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু মুক্তির পর চলচ্চিত্রটি বাণিজ্যিক সাফল্যের যেসব নতুন রেকর্ড গড়েছে, তা অনেক চলচ্চিত্র বিশ্লেষকের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র চার দিনের ব্যবধানে বিশ্বব্যাপী ৪২৪ কোটি রুপিরও বেশি ব্যবসা করে তামিল চলচ্চিত্রের ইতিহাসে এক অভূতপূর্ব নজির স্থাপন করেছে এটি।

চলচ্চিত্র প্রযোগনা প্রতিষ্ঠানের দেয়া হিসাব অনুযায়ী, প্রদর্শনী শুরুর প্রথম দিনেই বিশ্বজুড়ে ১২৫ কোটি রুপি ঝুলিতে পুরে চমক দেখায় ‘জেলার ২’। এরপর দ্বিতীয় দিনে ৮৫ কোটি, তৃতীয় দিনে ১০৮ কোটি এবং চতুর্থ দিনে ১০০ কোটি রুপি আয়ের মুখ দেখে সিনেমাটি। বিশ্ববাজারের আন্তর্জাতিক সার্কিটেও সিনেমাটির ব্যবসায় ধস নামানো সাফল্য দেখা গেছে; যার মধ্যে ভারতের বাইরে থেকে সংগৃহীত হয়েছে প্রায় ১৯০ কোটি রুপি। এই চোখধাঁধানো আয়ের ওপর ভর করে তামিল ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বকালের সেরা ওপেনিং উইকেন্ডের নতুন বিশ্বরেকর্ড এখন রজনীকান্তের দখলে।

ইমপ্রেসভ কাস্টিং ও জমকালো নির্মাণশৈলীর এই চলচ্চিত্রে রজনীকান্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নামজাদা অভিনেত্রী বিদ্যা বালান, এসজে সুরিয়া, প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী, রাম্য কৃষ্ণান ও যোগী বাবু। এছাড়া বিশেষ অতিথি চরিত্রে স্ক্রিন শেয়ার করে দর্শকদের চমকে দিয়েছেন মোহনলাল, শিবা রাজকুমার, হৃতিক রোশন, জ্যাকি শ্রফ ও বিজয় সেতুপতির মতো ভারতখ্যাত তারকারা। প্রক্ষাগৃহে দর্শনার্থীদের অব্যাহত ভিড় দেখে চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, সামনের দিনগুলোতে আয়ের বিচারে আরও বড় বড় ঐতিহাসিক রেকর্ড ভাঙতে যাচ্ছে ‘জেলার ২’।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো