মুকসুদপুর    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়িতে ৪ কোটি টাকার সড়ক কার্পেটিংয়ে ভাঙন আতঙ্ক, গাইডওয়াল ছাড়াই কাজ শুরু

পিরোজপুর পৌরসভার উদ্যোগে শহরের ভারানি খাল ও ড্রেন পরিষ্কার

গোপালগঞ্জে উল্টো পথে বাস,একাধিক যানবাহনের সংঘর্ষ, নিহত-১

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

গাংনীতে বিজিবির সফল অভিযান: ১৮ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

ভাঙ্গায় ব্যাংক কর্মকর্তাকে অপহরণের পর মারধর ও ১ লাখ টাকা মুক্তিপণ আদায়

মঠবাড়িয়ায় ভুয়া এতিমখানা ও জমি জালিয়াতির অভিযোগে ফের আলোচনায় বরখাস্ত ইউপি চেয়ারম্যান ফারুক

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর, সাধারণ সম্পাদক শহীদ

সারাদেশ

পিরোজপুর পৌরসভার উদ্যোগে শহরের ভারানি খাল ও ড্রেন পরিষ্কার

পিরোজপুর পৌরসভার উদ্যোগে শহরের ভারানি খাল ও ড্রেন পরিষ্কার
পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ভারানি খাল থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। —ছবি: তরিকুল ইসলাম অভি

পিরোজপুর শহরের পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা দূরীকরণে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ ভারানি খাল পরিষ্কার করেছে পিরোজপুর পৌরসভা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত পিরোজপুর শহর ও এর পার্শ্ববর্তী পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ভারানি খালের কচুরিপানাসহ জমে থাকা বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ও বর্জ্য অপসারণ করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।

একই সঙ্গে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র সংলগ্ন ড্রেন এবং এর আশপাশের নালা-নর্দমা পরিষ্কার করা হয়েছে, যাতে বৃষ্টির পানি ও পয়োনিষ্কাশন স্বাভাবিক থাকে। এই অভিযানের মাধ্যমে খালের নাব্য ফিরিয়ে আনার পাশাপাশি এলাকার সুস্বাস্থ্য রক্ষা করা সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম চলাকালে সরজমিনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মো. মাহমুদুর রহমান। তিনি উপস্থিত থেকে পুরো অভিযানের তদারকি করেন এবং পরিচ্ছন্নতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, প্রশাসনিক কর্মকর্তা জামাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম এবং পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলিফ আহমেদ রাজিব।

এ ছাড়া অভিযানের সময় পিরোজপুর পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রশাসনের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা।

অভিযান শেষে পিরোজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান গণমাধ্যমকে বলেন, পিরোজপুর শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনের ড্রেনেজ ব্যবস্থা ও শহরের পুরাতন বাসস্ট্যান্ডের ভারানি খালের বর্জ্য সরাতে বিশেষ নজর দেওয়া হয়েছে। পিরোজপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দিন-রাত ২৪ ঘণ্টা আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এটি নিয়মিত পরিচালনা করা হবে।

দৈনিক নতুন আলো

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

পিরোজপুর পৌরসভার উদ্যোগে শহরের ভারানি খাল ও ড্রেন পরিষ্কার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো