শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি এলাকার অসহায় ও দুস্থ মহিলাদের হাতে বিশেষ বিজয়ার শুভেচ্ছা উপহারও তুলে দেন।
আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আনন্দঘন শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপহার প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, আবহমানকাল থেকেই বাংলাদেশ বহু ধর্ম, বর্ণ ও মতের মানুষের পারস্পরিক সম্প্রীতির লালনভূমি। এ দেশের সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে নিজ নিজ উৎসব উদযাপন করে আসছেন। তিনি আরও বলেন, উৎসবের আনন্দ সর্বজনীন, আর সমাজে সবার নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ নিশ্চিত করার দায়িত্বও আমাদের সকলের। কোনো অপশক্তি যেন আমাদের আবহমানকালের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বিনিময় শেষে এমপি সেলিম স্থানীয় দুস্থ ও সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীদের হাতে নতুন বস্ত্রসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন