মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঘরে বসেই বিশেষজ্ঞ আইনি পরামর্শ পাওয়ার সুযোগ

দৈনিক নতুন আলোর লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে যুক্ত হলেন অ্যাডভোকেট গোলাম রাব্বী আকাশ

ছবি : সংগৃহীত

জাতীয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন আলো-র লিগ্যাল অ্যাডভাইজার (আইন উপদেষ্টা) হিসেবে যুক্ত হয়েছেন ঢাকা ও গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট গোলাম রাব্বী (আকাশ মিয়া)। সাধারণ মানুষের আইনি সচেতনতা বৃদ্ধি এবং আইনি জটিলতায় সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষে তিনি এখন থেকে এই পোর্টালের সাথে ওতপ্রোতভাবে কাজ করবেন।

অ্যাডভোকেট গোলাম রাব্বী আকাশ দৈনিক নতুন আলোর আইনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পাঠকদের জন্য নিয়মিত সচেতনতামূলক কলাম লিখবেন। তাঁর লেখনীতে উঠে আসবে জমি-জমা সংক্রান্ত আইন, পারিবারিক সুরক্ষা, দেওয়ানি ও ফৌজদারি মামলার প্রাথমিক ধারণা এবং সমসাময়িক বিভিন্ন আইনি জটিলতার সহজ ও কার্যকর সমাধান।

এই নতুন পথচলা প্রসঙ্গে অ্যাডভোকেট গোলাম রাব্বী আকাশ বলেন, দৈনিক নতুন আলো’র সাথে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের দেশে অনেক মানুষ সঠিক আইনি তথ্যের অভাবে প্রতিনিয়ত নানাভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হন। আমার লক্ষ্য থাকবে—আইনের জটিল বিষয়গুলো সহজ ভাষায় সাধারণ পাঠকদের সামনে তুলে ধরা, যাতে তাঁরা ঘরে বসেই প্রয়োজনীয় আইনি দিকনির্দেশনা পেতে পারেন।

দৈনিক নতুন আলো কর্তৃপক্ষ মনে করে, একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীকে উপদেষ্টা হিসেবে পাওয়ায় পোর্টালের আইনি সুরক্ষা যেমন আরও সুদৃঢ় হবে, তেমনি পাঠকরাও বিশেষজ্ঞ আইনি পরামর্শ পাওয়ার মাধ্যমে উপকৃত হবেন। এখন থেকে পাঠকরা তাঁদের আইনি জিজ্ঞাসাও সরাসরি পোর্টালের মাধ্যমে পাঠাতে পারবেন।

বিষয় : দৈনিক নতুন আলো অ্যাডভোকেট গোলাম রাব্বী আকাশ লিগ্যাল অ্যাডভাইজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দৈনিক নতুন আলোর লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে যুক্ত হলেন অ্যাডভোকেট গোলাম রাব্বী আকাশ

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

জাতীয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন আলো-র লিগ্যাল অ্যাডভাইজার (আইন উপদেষ্টা) হিসেবে যুক্ত হয়েছেন ঢাকা ও গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট গোলাম রাব্বী (আকাশ মিয়া)। সাধারণ মানুষের আইনি সচেতনতা বৃদ্ধি এবং আইনি জটিলতায় সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষে তিনি এখন থেকে এই পোর্টালের সাথে ওতপ্রোতভাবে কাজ করবেন।

অ্যাডভোকেট গোলাম রাব্বী আকাশ দৈনিক নতুন আলোর আইনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পাঠকদের জন্য নিয়মিত সচেতনতামূলক কলাম লিখবেন। তাঁর লেখনীতে উঠে আসবে জমি-জমা সংক্রান্ত আইন, পারিবারিক সুরক্ষা, দেওয়ানি ও ফৌজদারি মামলার প্রাথমিক ধারণা এবং সমসাময়িক বিভিন্ন আইনি জটিলতার সহজ ও কার্যকর সমাধান।

এই নতুন পথচলা প্রসঙ্গে অ্যাডভোকেট গোলাম রাব্বী আকাশ বলেন, দৈনিক নতুন আলো’র সাথে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের দেশে অনেক মানুষ সঠিক আইনি তথ্যের অভাবে প্রতিনিয়ত নানাভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হন। আমার লক্ষ্য থাকবে—আইনের জটিল বিষয়গুলো সহজ ভাষায় সাধারণ পাঠকদের সামনে তুলে ধরা, যাতে তাঁরা ঘরে বসেই প্রয়োজনীয় আইনি দিকনির্দেশনা পেতে পারেন।

দৈনিক নতুন আলো কর্তৃপক্ষ মনে করে, একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীকে উপদেষ্টা হিসেবে পাওয়ায় পোর্টালের আইনি সুরক্ষা যেমন আরও সুদৃঢ় হবে, তেমনি পাঠকরাও বিশেষজ্ঞ আইনি পরামর্শ পাওয়ার মাধ্যমে উপকৃত হবেন। এখন থেকে পাঠকরা তাঁদের আইনি জিজ্ঞাসাও সরাসরি পোর্টালের মাধ্যমে পাঠাতে পারবেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো