মুকসুদপুর    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, পিএইচডি চালুর তাগিদ

২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল: অবসান ঘটছে শিক্ষার্থীদের অপেক্ষার

দুর্গাপূজায় টানা ছুটির ফাঁদে শিক্ষাপ্রতিষ্ঠান: মাধ্যমিকে ১০ ও কলেজে ১৬ দিন

গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত, ‘স্বচ্ছতা’ অডিটোরিয়ামে মতবিনিময়

মুকসুদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: আগামীর নেতৃত্ব গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় জোর দেওয়ার আহ্বান।

মুকসুদপুরে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান

মুকসুদপুরে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান
মুকসুদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। —ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং নওহাটা এমআরএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলী মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এন নাইম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। —ছবি: সংগৃহীত

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন  মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল রোমান, লোহাচূড়া মাদ্রাসার অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান এবং গোবিন্দপুর আব্দুল হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।

কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখে সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সৌমজিৎ পাল এবং তাফসিয়া তাহরিনা সাফা।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। —ছবি: সংগৃহীত

প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল। তবে শিক্ষার পাশাপাশি দেশপ্রেম, নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে, যেন আগামীতে দেশের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হওয়া যায়।

বক্তারা ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতের উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও ভালো অর্জনের তাগিদ দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও মনন বিকাশে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রয়াসের ওপর জোর দেওয়া হয়।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া। —ছবি: সংগৃহীত

উপজেলা প্রশাসন সূত্রের দেওয়া তথ্যমতে, চলতি বছর মুকসুদপুর উপজেলায় মাধ্যমিকের সাধারণ স্কুল পর্যায় থেকে ৫২ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পর্যায় থেকে ৩ জনসহ সর্বমোট ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে। কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে ও বাকি শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো ফলাফলে অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনার ব্যবস্থা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো