দক্ষ যুব গড়বে দেশ, সমৃদ্ধ বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা এবং সফল উদ্যোক্তা এবং খামারির মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়েদ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দেশের অন্যতম সম্ভাবনাময় শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের সঠিক পথে পরিচালিত করতে হবে। যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা ও কর্মমুখী উদ্যোগকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপক এনামুল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে একজন সফল উদ্যোক্তা ও একজন খামারির হাতে যুব ঋণের ৩ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানিয়েছে, জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন বিশেষ কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মূল লক্ষ্য হলো—দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং বেকারত্ব দূরীকরণে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে উৎসাহিত করা।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন