মুকসুদপুর    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

অপরাধ

নরসিংদীতে আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার করা হয়। —ছবি: দৈনিক নতুন আলো

নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের (৩০) বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্বপাশে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ ও আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীর তীরে একটি হলুদ রঙের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা কাছে গিয়ে বস্তার ভেতর মানুষের মরদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রায়পুরা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করার সময় নিহতের দুই হাত স্কচটেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা ছিল। মরদেহের গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের কোপ ও আঘাতের গভীর চিহ্ন দেখা গেছে। এদিকে লাশটি পচে ফুলে ওঠায় তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে ওই যুবককে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা রাতের আঁধারে মরদেহটি নদীর তীরে ফেলে পালিয়ে গেছে। ঘটনার অন্তত তিন থেকে চার দিন আগে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় পচাগলা মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলা ও শরীরে কোপানোর ক্ষত রয়েছে এবং হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে।

ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নরসিংদীতে আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের (৩০) বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্বপাশে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ ও আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীর তীরে একটি হলুদ রঙের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা কাছে গিয়ে বস্তার ভেতর মানুষের মরদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রায়পুরা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করার সময় নিহতের দুই হাত স্কচটেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা ছিল। মরদেহের গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের কোপ ও আঘাতের গভীর চিহ্ন দেখা গেছে। এদিকে লাশটি পচে ফুলে ওঠায় তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে ওই যুবককে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা রাতের আঁধারে মরদেহটি নদীর তীরে ফেলে পালিয়ে গেছে। ঘটনার অন্তত তিন থেকে চার দিন আগে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় পচাগলা মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলা ও শরীরে কোপানোর ক্ষত রয়েছে এবং হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে।

ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো