গোপালগঞ্জের মুকসুদপুরে 'মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশন'-এর ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোঃ মিজানুর রহমান সভাপতি এবং মাসুদুর রহমান শহীদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
রোববার (১ নভেম্বর) অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটির শীর্ষ পদসহ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সভাপতিত্বে এবং নবনিযুক্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শহীদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সভাপতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু ও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তবিউর রহমান ফাকের, মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হারুন অর রশিদ, বাংলাদেশ সার্ভেয়ার অ্যাসোসিয়েশন ফরিদপুরের সভাপতি শামীমুজ্জামান শামীম, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন এবং নগরকান্দা ও সালথা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আবুল খায়ের সিকদার।
সভায় বক্তারা জমি পরিমাপের কাজে শতভাগ শুদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেবা প্রদানের আহ্বান জানান। এ ছাড়া ডিজিটাল সার্ভেয়িং পেশার সার্বিক মানোন্নয়ন, পেশাগত স্বার্থরক্ষা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাধারণ সভার শেষ পর্বে ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন অতিথিরা। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন