একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত এবং প্রগতিশীল সমাজ বিনির্মাণের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির অবহিতকরণ সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি। সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করার পাশাপাশি একটি সমৃদ্ধ ও উন্নত লালমনিরহাট গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ চত্বরে এই সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে আমন্ত্রিত অতিথিরা ও বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি আলোকিত, আধুনিক ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তুলতে হলে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে রাজনৈতিক ও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সময়ের অন্যতম প্রধান সামাজিক অভিশাপ মাদক, ক্যাসিনো এবং বাল্যবিয়ে রোধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সকল ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজসহ সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
র্যালিতে অংশ নেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। —ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রন্টু পোদ্দার এবং হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান। এ ছাড়া দইখাওয়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনও অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম প্রামানিক এবং গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা। পাশাপাশি এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ এই সমাবেশে অংশ নেন।
সমাবেশের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা সমস্বরে হাত তুলে মাদক, ক্যাসিনো ও বাল্যবিয়ে মুক্ত একটি পরিচ্ছন্ন ও ‘আলোকিত লালমনিরহাট’ গড়ে তোলার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এই ধরনের উদ্যোগ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ সমাজে অপরাধ প্রবণতা কমাতে এবং ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

মতামত