মুকসুদপুর    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মহানবমীর পবিত্র দিনে ব্যস্ত সফরসূচিতে প্রধানমন্ত্রী: ঢাকা থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর

ডেঙ্গু প্রতিরোধে সরকার ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতীয়

মহানবমীর পবিত্র দিনে ব্যস্ত সফরসূচিতে প্রধানমন্ত্রী: ঢাকা থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর

মহানবমীর পবিত্র দিনে ব্যস্ত সফরসূচিতে প্রধানমন্ত্রী: ঢাকা থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবের পবিত্র মহানবমীর দিনে রাজধানী ঢাকা ছাড়িয়ে দেশের উত্তরাঞ্চল ও বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে চড়ে উত্তরের জনপদ নীলফামারীর সৈয়দপুরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে রংপুর, রাজশাহী ও পরবর্তীতে চট্টগ্রাম সফর করার কথা রয়েছে তাঁর।

সকাল ১০টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ প্রশাসনের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রাকালে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি গুরুত্বপূর্ণ পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর রংপুরে ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বী পূজারিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে মন্ত্রিপরিষদের একাধিক সদস্য ও শীর্ষ রাজনৈতিক নেতারা উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, রংপুর সফর শেষে দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে বেলা ১টা ১৫ মিনিটে একটি স্থানীয় মন্দিরে ধর্মসভা ও পূজামণ্ডপ পরিদর্শন শেষে সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন। এরপর বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

রাজশাহী সফর সম্পন্ন করে বিকেল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বন্দরনগরীতে পৌঁছে বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের জেএম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং রাত ৯টা ১ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে নিরাপদে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে মহানবমীর দিনটির শুরুতে প্রধানমন্ত্রী রাজধানীর মহাখালী ও বনানীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে চলতি বছরের শারদীয় দুর্গোৎসবের।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজা সৈয়দপুর পরিদর্শন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মহানবমীর পবিত্র দিনে ব্যস্ত সফরসূচিতে প্রধানমন্ত্রী: ঢাকা থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো