মুকসুদপুর    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভক্তদের মাঝে উচ্ছ্বাস

মহানবমীর পবিত্র দিনে ব্যস্ত সফরসূচিতে প্রধানমন্ত্রী: ঢাকা থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর

ডেঙ্গু প্রতিরোধে সরকার ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভক্তদের মাঝে উচ্ছ্বাস

রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভক্তদের মাঝে উচ্ছ্বাস
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। —ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের আজ পবিত্র মহানবমী। বিশেষ এই দিনে ভক্তদের মাঝে আনন্দের মাত্রা দ্বিগুণ করতে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পুণ্যার্থীদের মাঝে এক বাঁধভাঙা উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

মণ্ডপে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুন্ডু, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ। প্রধানমন্ত্রী মণ্ডপ প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উৎসাহিত ভক্তদের সঙ্গে সহাস্যে সেলফি ও ছবিতেও যুক্ত হতে দেখা যায় তাঁকে।

এর আগে সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে উত্তরাঞ্চলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ বেসামরিক ও সামরিক প্রশাসনের পদস্থ কর্তাব্যক্তিরা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ও সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। তাঁকে একনজর দেখতে এবং অভ্যর্থনা জানাতে তারাগঞ্জ ও পাগলাপীরসহ মহাসড়কের দুই পাশে উৎসুক জনতা ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে। গাড়িবহর থেকে প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদন গ্রহণ করেন এবং দুই স্থানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তিনি জাতি-ধর্ম নির্বিশেষে দেশের উন্নয়ন ও সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দলের নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরবর্তীতে এটাই ছিল তারেক রহমানের প্রথম রংপুর সফর।

রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে ধর্মীয় শুভেচ্ছা বিনিময় শেষে তাঁর সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে পৌঁছে তিনি ঐতিহ্যবাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পরবর্তীতে রাতে বন্দরনগরী চট্টগ্রামের একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় জানান, চলতি বছর রংপুর জেলাজুড়ে ৯৬৪টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই শারদীয় আনন্দ উৎসবের সমাপ্তি ঘটবে

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভক্তদের মাঝে উচ্ছ্বাস

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো