মুকসুদপুর    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মৈত্রী লীগের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর

চকরিয়ায় বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় প্রধানমন্ত্রী: আধুনিকায়ন ও দ্রুত পণ্য খালাসের নির্দেশ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ ও গোলাগুলি: মেঘের রাজ্যের নেপথ্যে কোন সংঘাত?

বঙ্গভবনে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময়, জাতীয় কমিটির প্রস্তাব রাষ্ট্রপতির

রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভক্তদের মাঝে উচ্ছ্বাস

মহানবমীর পবিত্র দিনে ব্যস্ত সফরসূচিতে প্রধানমন্ত্রী: ঢাকা থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর

ডেঙ্গু প্রতিরোধে সরকার ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মৈত্রী লীগের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মৈত্রী লীগের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর
জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।—ছবি: সংগৃহীত

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের ধারাবাহিক অবদানের প্রশংসা করেন এবং সভাপতি তারো আসোকে ধন্যবাদ জানান। বৈঠককালে প্রধানমন্ত্রী ২০০৬ সালে জাপান সফরকালে তৎকালীন রাজনৈতিক স্মৃতি স্মরণ করেন। একইভাবে তারো আসোও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে তাঁর পূর্ববর্তী সাক্ষাতের স্মৃতি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালনকালে তারো আসো বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রেখেছেন। তাঁর দীর্ঘদিনের এই ব্যক্তিগত সম্পৃক্ততা দুই রাষ্ট্রের সম্পর্ককে দৃঢ় ভিতের ওপর দাঁড় করাতে সাহায্য করেছে।

বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সুশীল সমাজের যোগাযোগের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। জাপান-বাংলাদেশ সম্পর্কের ভূয়সী প্রশংসা করে তারো আসো বলেন, বাংলাদেশের একটি বড় অংশই তরুণ জনগোষ্ঠী। বর্তমানে বাংলাদেশে চমৎকার রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে জাপানি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে গভীরভাবে আগ্রহী।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে তাঁর সরকার বেশ কিছু আইনি সংস্কারসহ ব্যবসাবান্ধব কাঠামো তৈরিতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়া শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তির অগ্রযাত্রায় নেওয়া সাম্প্রতিক উদ্যোগগুলোও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির আওতায় জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং প্রযুক্তি হস্তান্তর সহজতর হবে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

জাপানি প্রতিনিধিদলে তারো আসোর পাশাপাশি দেশটির সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ জাপানি সংসদের জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মৈত্রী লীগের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো