বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বুধবার বিকেলে উপজেলার কমলাপুর ব্রিজ এলাকা থেকে আনন্দ র্যালিটি বের করা হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এতে যোগ দেন। পরবর্তীতে মিছিলগুলো একত্রিত হয়ে মুকসুদপুর কলেজ মোড়ে এসে একত্রিত হয়। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন আয়োজনে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতাদের উপস্থিতি কর্মসূচিটিকে এক মিলনমেলায় পরিণত করে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সুশৃঙ্খলভাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসার কারণে র্যালিতে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল অত্যন্ত লক্ষণীয়।
উক্ত আনন্দ র্যালি ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিঠু লস্কর, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন এবং কৃষকদলের আহ্বায়ক মিজানুর রহমানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় ও দূরদূরান্ত থেকে আগত বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে নানা স্লোগানের মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন