মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সংকট মোকাবিলায় সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, হাসপাতালে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

সুস্থতার পথে গোপালগঞ্জের এমপি কেএম বাবর, দেশবাসীর কাছে দোয়া কামনা

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর একযোগে পদত্যাগ

রাজনীতি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
ছবি : সংগৃহীত

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠন এর যৌথ উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি পৌর শহরের সোনালী ব্যাংক চত্বর এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে পুনরায় সোনালী ব্যাংক চত্বর এসে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।

ছবি: দৈনিক নতুন আলো

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক মো: রাজীব শরীফ, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন এবং পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, অপকর্ম ও গণবিরোধী ভূমিকার কারণে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী অঙ্গসংগঠনগুলো আজ দেশের রাজনীতিতে প্রত্যাখ্যাত ও নিষিদ্ধ ঘোষিত হয়েছে। তাদের সন্ত্রাসী বাহিনী যদি মুকসুদপুরের কোথাও শান্তি-শৃঙ্খলা বিনষ্ট বা সাধারণ মানুষের জানমালের কোনো রূপ ক্ষতি করার চেষ্টা করে, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে তা রাজপথে প্রতিহত করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠন এর যৌথ উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি পৌর শহরের সোনালী ব্যাংক চত্বর এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে পুনরায় সোনালী ব্যাংক চত্বর এসে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।

ছবি: দৈনিক নতুন আলো

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক মো: রাজীব শরীফ, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন এবং পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, অপকর্ম ও গণবিরোধী ভূমিকার কারণে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী অঙ্গসংগঠনগুলো আজ দেশের রাজনীতিতে প্রত্যাখ্যাত ও নিষিদ্ধ ঘোষিত হয়েছে। তাদের সন্ত্রাসী বাহিনী যদি মুকসুদপুরের কোথাও শান্তি-শৃঙ্খলা বিনষ্ট বা সাধারণ মানুষের জানমালের কোনো রূপ ক্ষতি করার চেষ্টা করে, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে তা রাজপথে প্রতিহত করা হবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো