মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সংকট মোকাবিলায় সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, হাসপাতালে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

সুস্থতার পথে গোপালগঞ্জের এমপি কেএম বাবর, দেশবাসীর কাছে দোয়া কামনা

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর একযোগে পদত্যাগ

​জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামান সেলিমের

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল
ছবি: দৈনিক নতুন আলো

জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৫ আগস্ট) মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, বিএনপি নেতা সুনীল মণ্ডল,মুকসুদপুর সভাপতি পৌর বিএনপি আবুল বাশার টুলটু বিশ্বাস, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, শহীদ পরিবারের সদস্য মাহমুদ হাসান, জুলাই যোদ্ধা সাকাওয়াত হোসেন এবং জুলাই যোদ্ধা মোল্লা ইব্রাহিম।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে জুলাইয়ের বিপ্লবী চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা গভীরভাবে তুলে ধরেন।

​তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং বীরত্বগাঁথা এ দেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। জুলাইয়ের সেই চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

ছবি: দৈনিক নতুন আলো

​উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মুকসুদপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিষয় : মুকসুদপুর জুলাই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো