মুকসুদপুর    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

প্রতি শুক্রবারে ‘জুমা মোবারক’ বার্তা: ইসলাম কী বলে?

মুকসুদপুরে ৩১৩টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভা

রহমাতুল্লিল আলামিন: বিশ্ব মানবতার চরম সংকটে মহানবী (সা.)-এর চিরন্তন কালজয়ী আদর্শ

কটিয়াদীতে শানে রেসালাত সম্মেলন, তাপদাহ উপেক্ষা করে লাখো মুসল্লির ঢল

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ৩ প্রতিযোগীর বিশ্বজয়

সৎ ভাই-বোন ও ভাতিজা কার অধিকার কতটুকু? ফারায়েজ শাস্ত্রের সূক্ষ্ম হিসাব ও বিভ্রান্তি

বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫ লাখ ১৩ হাজার টাকা

পিরামিড ও গির্জার দেশে মিনারের আলো: মেক্সিকোতে ইসলামের নীরব জাগরণ

ধর্ম

প্রতি শুক্রবারে ‘জুমা মোবারক’ বার্তা: ইসলাম কী বলে?

প্রতি শুক্রবারে ‘জুমা মোবারক’ বার্তা: ইসলাম কী বলে?

প্রতি সপ্তাহের শুক্রবার এলেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত কথোপকথনে পরস্পরকে ‘জুমা মোবারক’ জানিয়ে শুভেচ্ছা প্রকাশ করেন অনেকে। কেউ কেউ বিষয়টিকে নিয়মিত ধর্মীয় আমলের অংশ হিসেবেও মনে করেন। তবে প্রতি জুমাবারে এভাবে শুভেচ্ছা বিনিময়ের কোনো সুস্পষ্ট বাধ্যবাধকতা বা ভিত্তি পবিত্র কোরআন, সুন্নাহ কিংবা সাহাবিদের যুগে ছিল কি না—তা নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে।

এ বিষয়ে বিশিষ্ট আলেম মুফতি সাইদুজ্জামান কাসেমি জানান, ‘জুমা মোবারক’ শব্দদ্বয়ের অর্থগত দিক থেকে কোনো জটিলতা বা আপত্তি না থাকলেও, প্রতি শুক্রবারে প্রথা বা নিয়ম বানিয়ে এভাবে শুভেচ্ছা দেওয়া রাসুলুল্লাহ (সা.)-এর স্পষ্ট সুন্নাহ কিংবা সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত নয়।

প্রকাশিত এক ফতোয়ায় জানানো হয়, কাউকে ‘জুমা মোবারক’ বলার সাধারণ অর্থ হলো—তাঁর জন্য জুমাবারটি বরকতময় হোক। শব্দের বাহ্যিক অর্থে কোনো ভুল নেই। তবে বিষয়টিকে প্রতি শুক্রবারের নির্দিষ্ট একটি প্রথা বা সুন্নত মনে করে পালন করার প্রমাণ পাওয়া যায় না। এ প্রসঙ্গে বুখারি ও মুসলিম শরিফে বর্ণিত প্রসিদ্ধ হাদিস স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, দ্বীনের মধ্যে এমন কোনো নতুন বিষয় বা আমল যুক্ত করা অনুচিত, যার সরাসরি কোনো ভিত্তি নেই।

একই বিষয়ে সৌদি আরবের বিশিষ্ট ফকিহ ও ইসলামী চিন্তাবিদ শাইখ সালিহ আল-ফাওজানের একটি মতামত তুলে ধরা হয়। জুমাবারে ‘জুমা মোবারক’ বলার বিধান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, কোরআন ও হাদিসে নিয়মিত এই প্রক্রিয়ায় শুভেচ্ছা বিনিময়ের সুনির্দিষ্ট প্রমাণ নেই। সালাফে সালেহীন বা পূর্বসূরি নেককার ব্যক্তিদের আমলেও এর নজির না থাকায়, একে নিয়মিত আমল বানানোর বিষয়ে সতর্ক করেন তিনি।

ইসলামী গবেষকদের মতে, ‘জুমা মোবারক’ কথাটি ইতিবাচক একটি দোয়া হলেও একে প্রতি জুমাবারের স্বতন্ত্র ধর্মীয় নিয়ম বা গুরুত্বপূর্ণ সুন্নাহ হিসেবে সার্বিক রূপ দেওয়ার জোরালো কোনো ভিত্তি নেই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

প্রতি শুক্রবারে ‘জুমা মোবারক’ বার্তা: ইসলাম কী বলে?

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো