মুকসুদপুর    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ এ চ্যাম্পিয়ন

পেশাগত ব্যস্ততার মাঝেও ক্রীড়াপ্রেম: শুরু হচ্ছে ‘এফপিএল-ফাইভ’ টুর্নামেন্ট

নতুন অধিনায়ক নাহিদা আক্তারকে নিয়ে উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির দল ঘোষণা বিসিবির

এপিএল ড্রাফট ২০২৬: সাকিব ছাড়াও তালিকায় মুশফিক-মিরাজ-লিটনরা

মিরপুরে ব্যাটিং বিপর্যয়ে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে উইন্ডিজ ১-০ তে এগিয়ে থাকলো

উইন্ডিজের সামনে ১৭০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, বৃষ্টির হানায় চা বিরতি

মিরপুর টেস্ট: ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধস নামিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

খেলাধুলা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ এ চ্যাম্পিয়ন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ এ চ্যাম্পিয়ন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ এ চ্যাম্পিয়ন। —ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর্দা নেমে এসেছে উন্মাদনায় ভরপুর এবি.জি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার এবি.জি স্পোর্টস সিটি কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩-০ গোলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি‑বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জয়লাভ করে।

ফাইনাল ম্যাচে ড্যাফোডিলের আক্রমণাত্মক খেলা এবং দৃঢ় রক্ষণে দলকে আধিপত্য বজায় রাখতে সাহায্য করে। প্রথম গোলের পর দলটি ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে গিয়ে তৃতীয় গোলটি ম্যাচের শেষ পর্যায়ে গিয়ে ফলাফলকে চূড়ান্ত করে, ফলে শিরোপা বিজয়ী হিসেবে ড্যাফোডিলের নাম জ্বলজ্বল করে।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সভাপতি তাবিথ আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে এবি.জি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, বিশিষ্ট ফুটবল কলামিস্ট ও বিশ্লেষক মো. ইকরামুজ্জামান, সাবেক জাতীয় ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন, ইমতিয়াজ হামিদ সবুজ এবং মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণে চ্যাম্পিয়ন ও রানার্স‑আপ দলকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয়। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো খেলোয়াড়দের ব্যক্তিগত ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার দেওয়া হয়। ফাইনালের সেরা খেলোয়াড় হিসেবে ড্যাফোডিলের ইউনুস আবু বকর, সর্বোচ্চ গোলদাতা হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি‑বাংলাদেশের আক্কাস আলি, সেরা গোলরক্ষক মেহেদি হাসান, সেরা ডিফেন্ডার রাশেদুল ইসলাম এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মান ইউনুস আবু বকরকে প্রদান করা হয়।

আনভীর বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। বেসরকারি পর্যায়ে ইউনিভার্সিটি কাপ ২০২৬ আয়োজনের মাধ্যমে এবি.জি স্পোর্টস সিটি ক্রিড়াঙ্গনে নতুন ইতিহাস গড়ে তুলেছে। টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভার বিকাশ, তরুণ প্রজন্মকে ক্রীড়ায় সম্পৃক্ত করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি। আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী এবি.জি ইউনিভার্সিটি কাপ দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফুটবল চর্চায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে জাতীয় দলের জন্য যোগ্য ফুটবলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিষয় : এবিজি ইউনিভার্সিটি কাপ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফুটবল বসুন্ধরা গ্রুপ বাফুফ বাংলাদেশ ফুটবল বিশ্ববিদ্যালয় ফুটবল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ এ চ্যাম্পিয়ন
0:00 0:00
1.0x
দৈনিক নতুন আলো

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ এ চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

বর্ণাঢ্য আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর্দা নেমে এসেছে উন্মাদনায় ভরপুর এবি.জি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার এবি.জি স্পোর্টস সিটি কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩-০ গোলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি‑বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জয়লাভ করে।

ফাইনাল ম্যাচে ড্যাফোডিলের আক্রমণাত্মক খেলা এবং দৃঢ় রক্ষণে দলকে আধিপত্য বজায় রাখতে সাহায্য করে। প্রথম গোলের পর দলটি ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে গিয়ে তৃতীয় গোলটি ম্যাচের শেষ পর্যায়ে গিয়ে ফলাফলকে চূড়ান্ত করে, ফলে শিরোপা বিজয়ী হিসেবে ড্যাফোডিলের নাম জ্বলজ্বল করে।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সভাপতি তাবিথ আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে এবি.জি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, বিশিষ্ট ফুটবল কলামিস্ট ও বিশ্লেষক মো. ইকরামুজ্জামান, সাবেক জাতীয় ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন, ইমতিয়াজ হামিদ সবুজ এবং মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণে চ্যাম্পিয়ন ও রানার্স‑আপ দলকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয়। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো খেলোয়াড়দের ব্যক্তিগত ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার দেওয়া হয়। ফাইনালের সেরা খেলোয়াড় হিসেবে ড্যাফোডিলের ইউনুস আবু বকর, সর্বোচ্চ গোলদাতা হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি‑বাংলাদেশের আক্কাস আলি, সেরা গোলরক্ষক মেহেদি হাসান, সেরা ডিফেন্ডার রাশেদুল ইসলাম এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মান ইউনুস আবু বকরকে প্রদান করা হয়।

আনভীর বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। বেসরকারি পর্যায়ে ইউনিভার্সিটি কাপ ২০২৬ আয়োজনের মাধ্যমে এবি.জি স্পোর্টস সিটি ক্রিড়াঙ্গনে নতুন ইতিহাস গড়ে তুলেছে। টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভার বিকাশ, তরুণ প্রজন্মকে ক্রীড়ায় সম্পৃক্ত করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি। আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী এবি.জি ইউনিভার্সিটি কাপ দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফুটবল চর্চায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে জাতীয় দলের জন্য যোগ্য ফুটবলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো