মুকসুদপুর    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!

করপোরেট জীবনের ব্যস্ততা, অফিসের দায়িত্ব কিংবা পারিবারিক ব্যস্ততা—কোনো কিছুই যাদের খেলাধুলার প্রতি ভালোবাসাকে থামিয়ে রাখতে পারে না, তারাই এক অনন্য উদাহরণ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন একদল উদ্যমী ও ক্রীড়াপ্রেমী মানুষ। সুযোগ পেলেই নিজেদের মধ্যে দল গঠন, মাঠে নেমে পড়া আর খেলাকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠাই যেন তাদের নিয়মিত অভ্যাস।

এই ক্রীড়াপ্রেম, বন্ধুত্ব ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করতে কাজ করে যাচ্ছে ফ্যানাটিক স্পোর্টস ক্লাব। ক্লাবটির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এফপিএল-ফাইভ (এফপিএল সিজন ফাইভ), যা সহকর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি এবং খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশের একটি বিশেষ আয়োজন।

সম্প্রতি ৩০০ ফিটের রিকশা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এফপিএল-ফাইভ-এর জমজমাট প্লেয়ার অকশন। এই আয়োজনে হেলিও মোবাইল ব্র্যান্ড টাইটেল স্পন্সর হিসেবে এবং এলাহাম এন্টারপ্রাইজ, এডিসন লজিস্টিকস এডিসন পাওয়ারএবং আইডিয়াটেক কো-স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। অকশনে চার দলের চারজন ওনারের অংশগ্রহণে মোট ৪৮ জন খেলোয়াড় নিয়ে গঠিত হয়েছে চারটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।

আগামী ২১ নভেম্বর থেকে আশিয়ান সিটি মাঠে শুরু হতে যাচ্ছেএফপিএল-ফাইভ-এর মূল আসর। ফ্যানাটিক স্পোর্টস ক্লাব-এর এই আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়; বরং কর্মব্যস্ত জীবনের মাঝে একসঙ্গে সময় কাটানো, বন্ধুত্বকে আরও দৃঢ় করা, দলগত চেতনা বৃদ্ধি এবং খেলাধুলার প্রতি নিজেদের ভালোবাসাকে উদযাপন করার এক অনন্য উপলক্ষ।

কারণ, দিনশেষে তারা শুধু সহকর্মী নন—তারা একেকজন সতীর্থ, একেকজন টিমমেট এবং একই আবেগে বাঁধা এক পরিবার।

বিডি প্রতিদিন/আরকে

দৈনিক নতুন আলো

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো