মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

অপসাংবাদিকতা রোধে শনাক্তকরণ প্রক্রিয়ার দাবি

গণমাধ্যমকর্মীদেরও জবাবদিহির আওতায় থাকতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের মতো গণমাধ্যমকর্মীদেরও জবাবদিহির আওতায় থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে। অপসাংবাদিকতা রোধে তাদের শনাক্ত করার একটি প্রক্রিয়া তৈরি করতে হবে।

গতকাল রোববার (২২ মার্চ) বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাব আয়োজিত এক ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অপসাংবাদিকতা যারা করে তাদের শনাক্ত করতে হবে, যাতে সৎ সাংবাদিকেরা সম্মানের সাথে কাজ করতে পারেন এবং কেউ তাদের ব্ল্যাকমেল করতে না পারে। সাংবাদিকতাকে একটি সম্মানজনক অবস্থানে রাখতে আমি সংশ্লিষ্ট সবার পরামর্শ নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আগৈলঝাড়ায় যারা সাংবাদিক পরিচয় দেন, সেই পরিচয় নিয়ে কোনো বিতর্ক থাকলে তা সাংবাদিকরাই নির্ধারণ করবেন। কে ছোট বা বড় সাংবাদিক, কার শিক্ষাগত যোগ্যতা কত—সেগুলো আমাদের দেখার বিষয় নয়, কারণ আমরা পাঠক। সাংবাদিকতার নামে কেউ ব্ল্যাকমেল করলে তা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

মন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, সাংবাদিকতা একটি মেধার কাজ এবং এটি কায়িক পরিশ্রমের বিষয় নয়। এই পেশার মানুষদের উপযুক্ত পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিকতা ও রাজনীতির মতো পেশাগুলো কতিপয় ব্যক্তির কারণে আজ বিতর্কিত। ৫ আগস্টের পর রাজনীতিবিদরা যেমন সাবধান হয়েছেন, সাংবাদিকদেরও তেমনি সচেতন হতে হবে।

খুব দ্রুত সাংবাদিকতা পেশাকে একটি সম্মানজনক কাঠামোয় নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তিনি জানান, সংবাদপত্রের মালিক, সাংবাদিক ও সরকার—এই তিন পক্ষ মিলে আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন-এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না প্রমুখ।

বিষয় : বরিশাল জেলা প্রেসক্লাব আগৈলঝাড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গণমাধ্যমকর্মীদেরও জবাবদিহির আওতায় থাকতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের মতো গণমাধ্যমকর্মীদেরও জবাবদিহির আওতায় থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে। অপসাংবাদিকতা রোধে তাদের শনাক্ত করার একটি প্রক্রিয়া তৈরি করতে হবে।

গতকাল রোববার (২২ মার্চ) বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাব আয়োজিত এক ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অপসাংবাদিকতা যারা করে তাদের শনাক্ত করতে হবে, যাতে সৎ সাংবাদিকেরা সম্মানের সাথে কাজ করতে পারেন এবং কেউ তাদের ব্ল্যাকমেল করতে না পারে। সাংবাদিকতাকে একটি সম্মানজনক অবস্থানে রাখতে আমি সংশ্লিষ্ট সবার পরামর্শ নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আগৈলঝাড়ায় যারা সাংবাদিক পরিচয় দেন, সেই পরিচয় নিয়ে কোনো বিতর্ক থাকলে তা সাংবাদিকরাই নির্ধারণ করবেন। কে ছোট বা বড় সাংবাদিক, কার শিক্ষাগত যোগ্যতা কত—সেগুলো আমাদের দেখার বিষয় নয়, কারণ আমরা পাঠক। সাংবাদিকতার নামে কেউ ব্ল্যাকমেল করলে তা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

মন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, সাংবাদিকতা একটি মেধার কাজ এবং এটি কায়িক পরিশ্রমের বিষয় নয়। এই পেশার মানুষদের উপযুক্ত পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিকতা ও রাজনীতির মতো পেশাগুলো কতিপয় ব্যক্তির কারণে আজ বিতর্কিত। ৫ আগস্টের পর রাজনীতিবিদরা যেমন সাবধান হয়েছেন, সাংবাদিকদেরও তেমনি সচেতন হতে হবে।

খুব দ্রুত সাংবাদিকতা পেশাকে একটি সম্মানজনক কাঠামোয় নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তিনি জানান, সংবাদপত্রের মালিক, সাংবাদিক ও সরকার—এই তিন পক্ষ মিলে আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন-এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না প্রমুখ।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো