মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

আজ রাতে বিশ্বযুদ্ধের ফাইনাল, ট্রফি যাচ্ছে কার ঘরে?

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল আজ: কৃত্রিম বুদ্ধিমত্তার চোখে চ্যাম্পিয়ন স্পেন, গোল পাবেন মেসি!

মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান শক্তি স্পেন। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের পর্দা নামতে আর বাকি মাত্র একটি ম্যাচ। বাংলাদেশ সময় আজ রোববার (১৯ জুলাই) রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের পরাশক্তি স্পেন। মেগা ফাইনালটি ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ ও উন্মাদনা এখন তুঙ্গে। কে জিতবে বিশ্বকাপ, কার হাতে উঠবে সোনালি ট্রফি—এ নিয়ে যখন নানামুখী আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন সেই আলোচনায় যোগ দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।

শিরোপার এই মহালড়াই নিয়ে নিজেদের বিশেষ পূর্বাভাস দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলট। তাদের গাণিতিক বিশ্লেষণ ও পূর্বাভাস অনুযায়ী, এবার শিরোপা জয়ের দৌড়ে আর্জেন্টিনার চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন।

কপিলটের করা ম্যাচ বিশ্লেষণে বলা হয়েছে, রোববারের ফাইনালে স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারে। শুধু ম্যাচের ফলাফলই নয়, সম্ভাব্য গোলদাতাদের নাম ও গোল করার সময় পর্যন্ত নির্ধারণ করেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। তাদের তথ্য অনুযায়ী, ম্যাচের ২৪ মিনিটে তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল এবং ৭৮ মিনিটে মিকেল ওইয়ারসাবাল স্পেনের হয়ে গোল দুটি করতে পারেন। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি আসতে পারে ম্যাচের ৫৭ মিনিটে, অধিনায়ক লিওনেল মেসির নেওয়া পেনাল্টি থেকে।

চমকপ্রদ তথ্য হলো, গোলদাতাদের কাউকে নয়, বরং স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিকে ফাইনালের ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) হওয়ার সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখছে কপিলট। তাদের মতে, মাঝমাঠের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখে স্পেনের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ও কার্যকরী ভূমিকা রাখবেন রদ্রিই।

মাঠের লড়াই শুরুর আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার এমন নিখুঁত ও সাহসী পূর্বাভাস ফুটবলপ্রেমীদের মাঝে রোমাঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে। তবে এআইয়ের এই হিসাব শেষ পর্যন্ত মাঠে সত্যি প্রমাণিত হবে, নাকি স্কালোনির শিষ্যরা সব সমীকরণ ওলটপালট করে টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের ইতিহাস গড়বে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আজ মধ্যরাত পর্যন্ত।

বিষয় : এআই ফুটবল বিশ্বকাপ ২০২৬ স্পেন ফুটবল দল আর্জেন্টিনা ফুটবল দল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল আজ: কৃত্রিম বুদ্ধিমত্তার চোখে চ্যাম্পিয়ন স্পেন, গোল পাবেন মেসি!

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবলের পর্দা নামতে আর বাকি মাত্র একটি ম্যাচ। বাংলাদেশ সময় আজ রোববার (১৯ জুলাই) রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের পরাশক্তি স্পেন। মেগা ফাইনালটি ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ ও উন্মাদনা এখন তুঙ্গে। কে জিতবে বিশ্বকাপ, কার হাতে উঠবে সোনালি ট্রফি—এ নিয়ে যখন নানামুখী আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন সেই আলোচনায় যোগ দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।

শিরোপার এই মহালড়াই নিয়ে নিজেদের বিশেষ পূর্বাভাস দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলট। তাদের গাণিতিক বিশ্লেষণ ও পূর্বাভাস অনুযায়ী, এবার শিরোপা জয়ের দৌড়ে আর্জেন্টিনার চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন।

কপিলটের করা ম্যাচ বিশ্লেষণে বলা হয়েছে, রোববারের ফাইনালে স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারে। শুধু ম্যাচের ফলাফলই নয়, সম্ভাব্য গোলদাতাদের নাম ও গোল করার সময় পর্যন্ত নির্ধারণ করেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। তাদের তথ্য অনুযায়ী, ম্যাচের ২৪ মিনিটে তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল এবং ৭৮ মিনিটে মিকেল ওইয়ারসাবাল স্পেনের হয়ে গোল দুটি করতে পারেন। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি আসতে পারে ম্যাচের ৫৭ মিনিটে, অধিনায়ক লিওনেল মেসির নেওয়া পেনাল্টি থেকে।

চমকপ্রদ তথ্য হলো, গোলদাতাদের কাউকে নয়, বরং স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিকে ফাইনালের ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) হওয়ার সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখছে কপিলট। তাদের মতে, মাঝমাঠের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখে স্পেনের এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ও কার্যকরী ভূমিকা রাখবেন রদ্রিই।

মাঠের লড়াই শুরুর আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার এমন নিখুঁত ও সাহসী পূর্বাভাস ফুটবলপ্রেমীদের মাঝে রোমাঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে। তবে এআইয়ের এই হিসাব শেষ পর্যন্ত মাঠে সত্যি প্রমাণিত হবে, নাকি স্কালোনির শিষ্যরা সব সমীকরণ ওলটপালট করে টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের ইতিহাস গড়বে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আজ মধ্যরাত পর্যন্ত।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো