মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১০ আগস্ট ফাইনাল: দেখে নিন বাংলাদেশ টাইগার্সের পুরো সূচি

সাবেক তারকাদের মেলা এশিয়ান লিজেন্ডস লিগে: বাংলাদেশের নেতৃত্বে সাকিব

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে দূরে থাকলেও বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ সরব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সাকিব আল হাসান। এবার এশিয়ার সাবেক ও কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া ‘এশিয়ান লিজেন্ডস লিগ’-এর দ্বিতীয় আসরে 'বাংলাদেশ টাইগার্স' দলকে নেতৃত্ব দেবেন সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

বুধবার (২৯ জুলাই) রাতে এশিয়ান লিজেন্ডস লিগের অফিশিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের শক্তিশালী বাংলাদেশ দল ঘোষণা করা হয়। এই টুর্নামেন্টে অধিনায়ক সাকিবের ডেপুটি অর্থাৎ সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক তারকা অলরাউন্ডার অলক কাপালি।

এশিয়ার ছয়টি শক্তিশালী দেশের সাবেক তারকাদের নিয়ে আয়োজিত হচ্ছে এবারের জমকালো আসর। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দল হলো— বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বর্ণাঢ্য জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে দ্বিতীয় আসরের। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কান লায়ন্সের মুখোমুখি হবে আফগানিস্তান পাঠানস।

পরদিন ৩১ জুলাই টুর্নামেন্টের প্রথম ‘ডাবল-হেডার’ ম্যাচে মাঠে নামবে সাকিবের দল। দিনের দ্বিতীয় খেলায় শক্তিশালী ‘ইন্ডিয়ান রয়্যালস’-এর বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ টাইগার্স। তার আগে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।

মোট ১৯টি ম্যাচের এই জমজমাট টুর্নামেন্টের প্লে-অফ পর্ব শুরু হবে আগামী ৮ আগস্ট কোয়ালিফায়ার-১ ম্যাচের মাধ্যমে। ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়ার সাবেক তারকাদের এই মহারণের।

ক্রিকেটপ্রেমীদের জন্য আরও একটি আনন্দের খবর হলো, আন্তর্জাতিক স্পোর্টস নেটওয়ার্ক ‘সনি স্পোর্টস’-এর সঙ্গে আগামী তিন মৌসুমের সরাসরি সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগের। ফলে টিভির পর্দায় ও ডিজিটাল মাধ্যমে সরাসরি দর্শকেরা উপভোগ করতে পারবেন ক্রিকেট কিংবদন্তিদের ব্যাট-বলের এই রোমাঞ্চকর লড়াই।

বিষয় : বাংলাদেশ ক্রিকেট সাকিব আল হাসান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাবেক তারকাদের মেলা এশিয়ান লিজেন্ডস লিগে: বাংলাদেশের নেতৃত্বে সাকিব

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে দূরে থাকলেও বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ সরব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সাকিব আল হাসান। এবার এশিয়ার সাবেক ও কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া ‘এশিয়ান লিজেন্ডস লিগ’-এর দ্বিতীয় আসরে 'বাংলাদেশ টাইগার্স' দলকে নেতৃত্ব দেবেন সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

বুধবার (২৯ জুলাই) রাতে এশিয়ান লিজেন্ডস লিগের অফিশিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের শক্তিশালী বাংলাদেশ দল ঘোষণা করা হয়। এই টুর্নামেন্টে অধিনায়ক সাকিবের ডেপুটি অর্থাৎ সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক তারকা অলরাউন্ডার অলক কাপালি।

এশিয়ার ছয়টি শক্তিশালী দেশের সাবেক তারকাদের নিয়ে আয়োজিত হচ্ছে এবারের জমকালো আসর। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দল হলো— বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বর্ণাঢ্য জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে দ্বিতীয় আসরের। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কান লায়ন্সের মুখোমুখি হবে আফগানিস্তান পাঠানস।

পরদিন ৩১ জুলাই টুর্নামেন্টের প্রথম ‘ডাবল-হেডার’ ম্যাচে মাঠে নামবে সাকিবের দল। দিনের দ্বিতীয় খেলায় শক্তিশালী ‘ইন্ডিয়ান রয়্যালস’-এর বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ টাইগার্স। তার আগে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।

মোট ১৯টি ম্যাচের এই জমজমাট টুর্নামেন্টের প্লে-অফ পর্ব শুরু হবে আগামী ৮ আগস্ট কোয়ালিফায়ার-১ ম্যাচের মাধ্যমে। ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়ার সাবেক তারকাদের এই মহারণের।

ক্রিকেটপ্রেমীদের জন্য আরও একটি আনন্দের খবর হলো, আন্তর্জাতিক স্পোর্টস নেটওয়ার্ক ‘সনি স্পোর্টস’-এর সঙ্গে আগামী তিন মৌসুমের সরাসরি সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগের। ফলে টিভির পর্দায় ও ডিজিটাল মাধ্যমে সরাসরি দর্শকেরা উপভোগ করতে পারবেন ক্রিকেট কিংবদন্তিদের ব্যাট-বলের এই রোমাঞ্চকর লড়াই।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো