মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

টেস্ট র‍্যাংকিংয়ে ছয়ে নাম লেখাল বাংলাদেশ; চ্যাম্পিয়নশিপের টেবিলে অবস্থান চারে

টেস্টে ইতিহাসে নিজেদের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ,উঠে এলো ৬ নম্বরে

বাংলাদেশ। ছবি : সংগৃহীত

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার কাছে মাত্র দুই দিনেই টেস্ট হারের তিক্ত অভিজ্ঞতা যখন ক্রিকেটপ্রেমীদের পীড়া দিচ্ছিল, ঠিক তখনই বাংলাদেশ ফুটবলে যেন এক পশলা স্বস্তির বৃষ্টি হয়ে এলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সুখবর। সাদা পোশাকের ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে নিজেদের সেরা র‍্যাংকিং অর্জন করেছে বাংলাদেশ দল। আইসিসির সর্বশেষ হালনাগাদে তিন ধাপ লাফিয়ে ৬ নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।

রোববার (২৩ আগস্ট) অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরপরই দলগত টেস্ট র‍্যাংকিংয়ের নতুন তালিকা প্রকাশ করে আইসিসি। ডারউইনে প্রথম টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানোর ঐতিহাসিক সুফল হাতেনাতে পেল লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে টেস্ট সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সাত নম্বরে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৮। র‍্যাংকিংয়ে টাইগারদের ঠিক পেছনে থাকা পরবর্তী তিনটি দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান সর্বোচ্চ ৪। বাংলাদেশ ছয় নম্বরে উঠে আসায় এক ধাপ করে অবনতি ঘটেছে সাবেক চ্যাম্পিয়ন দলগুলোর। ৭৬ রেটিং নিয়ে সাতে শ্রীলঙ্কা, ৭৫ রেটিং নিয়ে আটে পাকিস্তান এবং ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তালিকা অনুযায়ী শীর্ষ পাঁচে যথাক্রমে অবস্থান করছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

তবে ম্যাকাই টেস্টে হেরে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭ সার্কেল) পয়েন্ট শতাংশে কিছুটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে শান্তদের অর্জিত পয়েন্টের হার এখন ৫৫.৫৬ শতাংশ। তবে পয়েন্ট সামান্য কমলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখনও চার নম্বরে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

উল্লেখ্য, এর আগে টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান ছিল সপ্তম। গত মে মাসে ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে প্রথমবারের মতো ধবলধোলাই করার পর সেই সাফল্য অর্জন করেছিল টাইগাররা। এবার অস্ট্রেলিয়া সফরের পারফর্ম্যান্সে সেই রেকর্ডও ছাপিয়ে নতুন উচ্চতায় পৌঁছাল বাংলাদেশ টেস্ট দল।

বিষয় : বাংলাদেশ ক্রিকেট টেস্ট ক্রিকেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

টেস্টে ইতিহাসে নিজেদের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ,উঠে এলো ৬ নম্বরে

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার কাছে মাত্র দুই দিনেই টেস্ট হারের তিক্ত অভিজ্ঞতা যখন ক্রিকেটপ্রেমীদের পীড়া দিচ্ছিল, ঠিক তখনই বাংলাদেশ ফুটবলে যেন এক পশলা স্বস্তির বৃষ্টি হয়ে এলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সুখবর। সাদা পোশাকের ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে নিজেদের সেরা র‍্যাংকিং অর্জন করেছে বাংলাদেশ দল। আইসিসির সর্বশেষ হালনাগাদে তিন ধাপ লাফিয়ে ৬ নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।

রোববার (২৩ আগস্ট) অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরপরই দলগত টেস্ট র‍্যাংকিংয়ের নতুন তালিকা প্রকাশ করে আইসিসি। ডারউইনে প্রথম টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানোর ঐতিহাসিক সুফল হাতেনাতে পেল লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে টেস্ট সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সাত নম্বরে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৮। র‍্যাংকিংয়ে টাইগারদের ঠিক পেছনে থাকা পরবর্তী তিনটি দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান সর্বোচ্চ ৪। বাংলাদেশ ছয় নম্বরে উঠে আসায় এক ধাপ করে অবনতি ঘটেছে সাবেক চ্যাম্পিয়ন দলগুলোর। ৭৬ রেটিং নিয়ে সাতে শ্রীলঙ্কা, ৭৫ রেটিং নিয়ে আটে পাকিস্তান এবং ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তালিকা অনুযায়ী শীর্ষ পাঁচে যথাক্রমে অবস্থান করছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

তবে ম্যাকাই টেস্টে হেরে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭ সার্কেল) পয়েন্ট শতাংশে কিছুটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে শান্তদের অর্জিত পয়েন্টের হার এখন ৫৫.৫৬ শতাংশ। তবে পয়েন্ট সামান্য কমলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখনও চার নম্বরে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

উল্লেখ্য, এর আগে টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান ছিল সপ্তম। গত মে মাসে ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে প্রথমবারের মতো ধবলধোলাই করার পর সেই সাফল্য অর্জন করেছিল টাইগাররা। এবার অস্ট্রেলিয়া সফরের পারফর্ম্যান্সে সেই রেকর্ডও ছাপিয়ে নতুন উচ্চতায় পৌঁছাল বাংলাদেশ টেস্ট দল।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো