আন্তর্জাতিক ফুটবলের বর্ণিল ও অবিশ্বাস্য ক্যারিয়ারের শেষ অধ্যায়টি ঘরের মাঠেই আঁকতে যাচ্ছেন সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। নিজ দেশের সমর্থকদের আবেগ আর ভালোবাসায় সিক্ত হয়ে যেন আন্তর্জাতিক মঞ্চ থেকে সম্মানজনক বিদায় নিতে পারেন, সে উদ্দেশ্যে এক বিশেষ প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
তিন ম্যাচের প্রীতি সিরিজের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার মাধ্যমে নীল-সাদা জার্সিকে চিরতরে বিদায় জানাবেন মহাতারকা মেসি। এরপর আর কখনো আলবিসেলেস্তেদের হয়ে প্রতিযোগিতামূলক বা আন্তর্জাতিক ম্যাচে বাঁ পায়ের জাদু ছড়াতে দেখা যাবে না ৮ বারের ব্যালন ডি'অর জয়ী এই অধিনায়ককে।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচে আফ্রিকান দল বেনিনের মুখোমুখি হবে স্বাগতিক আর্জেন্টিনা। মঙ্গলবার ঘোষিত আর্জেন্টিনার জাতীয় স্কোয়াডে রাখা হয়েছে মেসিকে।
এক বিশেষ ভিডিও বার্তায় এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার, আমাদের জাতীয় দলের প্রতীক এবং অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি। আগামী ৬ অক্টোবর আর্জেন্টাইন সমর্থকদের সামনেই যেন তিনি তাঁর প্রাপ্য বর্ণাঢ্য বিদায় সংবর্ধনাটি গ্রহণ করতে পারেন।
মেসির আন্তর্জাতিক ফুটবলের এই মহাকাব্যিক বিদায়কে স্মরণীয় করে রাখতে ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা স্কোয়াডের প্রতিটি সদস্যকেই পরিবারসহ এই ম্যাচে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। এএফএ জানিয়েছে, বেনিনের বিপক্ষে এই পুরো ম্যাচটিই উৎসর্গ করা হবে কিংবদন্তি অধিনায়ককে।
ক্লদিও তাপিয়া আরও যুক্ত করেন, লিওনেল আমাদের এই প্রস্তাবে সম্মতি জানানোর পর, আমরা কাতার বিশ্বকাপে তাঁর পাশে থাকা প্রতিটি সতীর্থকে তাঁদের পরিবারসহ এই ঐতিহাসিক মুহূর্তে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছি। এটি শুধুই একটি ম্যাচ নয়, বরং বিশ্ব ফুটবলের ইতিহাসে অনন্য এক স্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে।
বিষয় : ফুটবল আর্জেন্টিনা মেসি

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন