মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলা

নতুন তিন প্রবাসীকে নিয়ে ফিফা এসিয়ান কাপে বাংলাদেশ, বাদ পড়লেন জিকো

ছবি: সংগৃহীত

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা এসিয়ান কাপের মহারণ শুরু হতে যাচ্ছে। ঐতিহাসিক এই আসরে অংশ নিতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিয়ে চলছে জোর আলোচনা। এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে ২৩ সদস্যের দল উন্মোচন না করলেও বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, কোচ থমাস ডুলি অভিজ্ঞ ও উদীয়মান খেলোয়াড়দের সমন্বয়ে তাঁর দল চূড়ান্ত করে ফেলেছেন।

আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন তিন নতুন প্রবাসী ফুটবলার। প্রাথমিক ট্রায়ালে অংশ নেওয়া বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের মধ্যে থেকে ছিটকে গেছেন ইয়াসার তাহমিদ ও দেবজিৎ সরকার। অন্যদিকে, নৈপুণ্য দেখিয়ে মূল ২৩ সদস্যের দলে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন শুকি ইতোফুসা এবং জিদান ইউসুফ। তাঁদের সঙ্গে ইংলিশ ক্লাব বোরহ্যাম উডের হয়ে খেলা ফারহান আলী ওয়াহিদকেও লাল-সবুজ জার্সিতে দেখা যাবে।

তবে প্রবাসী গোলরক্ষক সাইফ কেরাওয়ালা আলোচনায় থাকলেও চূড়ান্ত তালিকায় ঠাঁই পাননি। সবচেয়ে বড় চমক হিসেবে অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকোও স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন। পোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।

অন্যদিকে, ঢাকায় আয়োজিত প্রশিক্ষণ ক্যাম্পে না থাকলেও সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যুক্ত হবেন তারকা ফুটবলার হামজা চৌধুরী এবং শমিত সোম। তাঁদের অভিজ্ঞতা মাঝমাঠে বাংলাদেশকে বাড়তি শক্তির যোগান দেবে বলে মনে করা হচ্ছে।

২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এসিয়ান কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা।

ফিফা এশিয়া কাপের সম্ভাব্য বাংলাদেশ স্কোয়াড :

  • গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

  • ডিফেন্ডার: তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক কাজী, জায়ান আহমেদ, জিদান ইউসুফ।

  • মিডফিল্ডার: মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়।

  • ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা।

বিষয় : বাফুফে ফুটবল বাংলাদেশ ফুটবল দল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নতুন তিন প্রবাসীকে নিয়ে ফিফা এসিয়ান কাপে বাংলাদেশ, বাদ পড়লেন জিকো

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা এসিয়ান কাপের মহারণ শুরু হতে যাচ্ছে। ঐতিহাসিক এই আসরে অংশ নিতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিয়ে চলছে জোর আলোচনা। এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে ২৩ সদস্যের দল উন্মোচন না করলেও বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, কোচ থমাস ডুলি অভিজ্ঞ ও উদীয়মান খেলোয়াড়দের সমন্বয়ে তাঁর দল চূড়ান্ত করে ফেলেছেন।

আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন তিন নতুন প্রবাসী ফুটবলার। প্রাথমিক ট্রায়ালে অংশ নেওয়া বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের মধ্যে থেকে ছিটকে গেছেন ইয়াসার তাহমিদ ও দেবজিৎ সরকার। অন্যদিকে, নৈপুণ্য দেখিয়ে মূল ২৩ সদস্যের দলে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন শুকি ইতোফুসা এবং জিদান ইউসুফ। তাঁদের সঙ্গে ইংলিশ ক্লাব বোরহ্যাম উডের হয়ে খেলা ফারহান আলী ওয়াহিদকেও লাল-সবুজ জার্সিতে দেখা যাবে।

তবে প্রবাসী গোলরক্ষক সাইফ কেরাওয়ালা আলোচনায় থাকলেও চূড়ান্ত তালিকায় ঠাঁই পাননি। সবচেয়ে বড় চমক হিসেবে অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকোও স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন। পোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।

অন্যদিকে, ঢাকায় আয়োজিত প্রশিক্ষণ ক্যাম্পে না থাকলেও সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যুক্ত হবেন তারকা ফুটবলার হামজা চৌধুরী এবং শমিত সোম। তাঁদের অভিজ্ঞতা মাঝমাঠে বাংলাদেশকে বাড়তি শক্তির যোগান দেবে বলে মনে করা হচ্ছে।

২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এসিয়ান কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা।

ফিফা এশিয়া কাপের সম্ভাব্য বাংলাদেশ স্কোয়াড :

  • গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

  • ডিফেন্ডার: তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক কাজী, জায়ান আহমেদ, জিদান ইউসুফ।

  • মিডফিল্ডার: মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়।

  • ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো