মুকসুদপুর    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় টানা ছুটির ফাঁদে শিক্ষাপ্রতিষ্ঠান: মাধ্যমিকে ১০ ও কলেজে ১৬ দিন

গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত, ‘স্বচ্ছতা’ অডিটোরিয়ামে মতবিনিময়

মুকসুদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা

দুই বছর ধরে শিক্ষার্থীশূন্য সিরাজগঞ্জের বওলাতলা প্রাথমিক বিদ্যালয়

জীবনের সব সঞ্চয়ে মেয়েদের স্কুল, বুরুয়া গ্রামের ‘আলোর দিশারি’ রেখা রানী ওঝা

পুরোনো নেতৃত্বেই আস্থা বোর্ডের: শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি শেখ নাজিম

শিক্ষা

দুর্গাপূজায় টানা ছুটির ফাঁদে শিক্ষাপ্রতিষ্ঠান: মাধ্যমিকে ১০ ও কলেজে ১৬ দিন

দুর্গাপূজায় টানা ছুটির ফাঁদে শিক্ষাপ্রতিষ্ঠান: মাধ্যমিকে ১০ ও কলেজে ১৬ দিন
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন। মূল ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন যুক্ত হওয়ায় এই দীর্ঘ বিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে মাধ্যমিকের তুলনায় কলেজে ছুটির ব্যাপ্তি আরও বেশি, অন্যদিকে মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছুটির সূচিতে বেশ কিছু ভিন্নতা রাখা হয়েছে।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের অনুমোদিত ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের প্রাতিষ্ঠানিক ছুটি ধার্য রয়েছে। তবে ছুটির ঠিক আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকছে। এর পাশাপাশি ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন স্কুল বন্ধ থাকছে। তবে এই ছুটির চূড়ান্ত কার্যকারিতা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তের ওপরও নির্ভর করবে।

অন্যদিক, কলেজের ক্ষেত্রে ছুটির মেয়াদ আরও দীর্ঘ হতে যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের কলেজগুলোতে ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ও পরের দুই দুই চার দিনের সাপ্তাহিক ছুটি (১৬, ১৭ এবং ৩০, ৩১ অক্টোবর) যুক্ত করলে কলেজপড়ুয়ারা টানা ১৬ দিনের এক দীর্ঘ অবকাশ পাচ্ছেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সময়সূচি অনুযায়ী, সরকারি, বেসরকারি ও এমপিওভুক্ত মাদরাসায় দুর্গাপূজার ছুটি তুলনামূলক কম। সেখানে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি ধার্য করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কোনো অভিন্ন ছুটির বর্ষপঞ্জি অনুসরণ করা হচ্ছে না। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পূজার ছুটি চূড়ান্ত করবে। ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছুটির মেয়াদের পার্থক্য দেখা যেতে পারে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও তৈরি হয়েছে টানা ৫ দিনের ছুটির সুযোগ। সরকারি ক্যালেন্ডারে ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর নির্ধারিত ছুটির সাথে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি যোগ করা হয়েছে। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি দপ্তরগুলো।

বিষয় : ছুটি শিক্ষাপ্রতিষ্ঠান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় টানা ছুটির ফাঁদে শিক্ষাপ্রতিষ্ঠান: মাধ্যমিকে ১০ ও কলেজে ১৬ দিন

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো